Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামিন পেলেন নুহ দাঙ্গায় ইন্ধনে অভিযুক্ত ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গী

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গীকে জামিন দিল আদালত। ১৪ দিনের জেল হেফাজত শেষ হওয়ার পরে বুধবার তাঁকে নুহ জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন দেন। আর ওই জামিনের পরেই সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত মাসে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হরিয়ানার নুহ। পরে গুরুগ্রাম, মেবানা-সহ একাধিক এলাকায় ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সময়ে একাধিক মন্দির-মসজিদ পুড়িয়ে দেওয়া হয়। তাছাড়া একাধিক বাড়ি-গাড়ি ও দোকানেও অগ্নিসংযোগ করে দুই গোষ্ঠীর দুষ্কৃতীরা। সংঘর্ষে দুই পুলিশ কর্মী-সহ ছয়জন প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নুহ-সহ একাধিক এলাকায় কার্ফু জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বস্তি।

ওই সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন জোগানোর অভিযোগে গত ১৭ অগস্ট ফরিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয় কট্টর হিন্দুত্ববাদী নেতা তথা স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গী। তার বিরুদ্ধে অভিযোগ, দাঙ্গার সময় সমাজমাধ্যমে একের পর এক ভিডিয়ো ও পোস্টের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন। মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ শানানোর জন্য গেরুয়া গুণ্ডাদের উস্কানি দিয়েছেন। গ্রেফতারের পরেই বিট্টুকে নুহ জেলা আদালতে তোলা হয়েছিল। সরকারি আইনজীবী পুলিশি হেফাজতে না যাওয়ায় বিচারক স্বঘোষিত গোরক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00