Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর শখপূরণ করতে গিয়ে চোর বনলেন ইউটিউবার, ১০ লাখ চুরির দায়ে ঠাঁই শ্রীঘরে  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: সংসার সুখের হয় রমণীর গুণে। আবার ধ্বংসও হয় সেই রমণীর গুণে। তবে ইউটিউবার জনির সুখের সংসার ধ্বংস করেছেন তাঁর স্ত্রী। অগ্নিসাক্ষী রেখে সাত পাকে যার সঙ্গে বাঁধা পড়েছিলেন, সেই স্ত্রীর শখপূরণ করতে গিয়ে চুরির মতো অপকর্ম করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। চুরির ১০ লাখ টাকা-সহ জনিকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। নয়ডার ফেস-১ থানার পুলিশ জানিয়েছে, ‘স্ত্রীর শখপূরণের পাশাপাশি বলিউডে অভিনয়ের সুযোগ পেতেই চুরিবিদ্যায় নাম লিখিয়েছিলেন।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন গানের মিউজিক ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন জনি। অল্পদিনেই জনপ্রিয়তা পেয়েছিলেন। ইউটিউবার হিসাবে পরিচিতি পেতেই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ওই বিয়ে মেনে নেয়নি জনির পরিবার। দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে নয়ডার খোড়া কলোনিতে এক ভাড়া বাড়িতে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ডেরা বাঁধেন জনি।

কিন্তু সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। স্ত্রীর শখপূরণ করতে গিয়ে নিজের বাড়ি থেকেই এক লক্ষ টাকা চুরি করে জনি। সেই টাকা দ্রুত ফুরিয়ে যাওয়ার পরে নয়ডার সেক্টর দুইয়ে অবস্থিত একটি ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থায় কাজ নেয়। ওই সংস্থা বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে নগদ টাকা ভরার দায়িত্বে ছিল। কয়েকদিন বাদে ওই সংস্থার চাকরি ছেড়ে দেয়। যদিও পুরনো অফিসে নিয়মিত যাতায়াত ছিল তার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফের নিজের পুরনো অফিসে হাজির হয় জনি। তার পর মওকা বুঝেই ক্যাশ ট্রে থেকে ১০ লাখ টাকা চুরি করে চম্পট দেয়। চুরির বিষয়টি জানতে পেরেই সংস্থার তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে জনির বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০ লাখ টাকা। নয়ডার অতিরিক্ত ডিসিপি মণীশ কুমার জানিয়েছেন, ‘ইউটিউব থেকে আয় হওয়া অর্থে সংসার চালানো ও স্ত্রীর শখপূরণ সম্ভব না হওয়াতেই চুরির পথ বেছে নিয়েছিল জনি। জেরায় জানিয়েছে, বড় গায়ক হওয়ার স্বপ্নপূরণ করতে বম্বে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বম্বে যাওয়ার এবং সেখানে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। তাই চুরির রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00