Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেজরির অন্তর্বর্তী জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে রায় স্থগিত রাখল শীর্ষ আদালত। মঙ্গলবার একটানা শুনানি শেষে কোনও নির্দেশ দেয়নি বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। আগামী ৯ মে অর্থা‍ৎ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হতে পারে।ওই দিনই আম আদমি পার্টির সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন নিয়ে রায় দিতে পারে ডিভিশন বেঞ্চ।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিতে অস্বীকার  করার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। বেশ কয়েকদিন ইডির হেফাজতে থাকার পরে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ওই মামলার শুনানিতেই গত শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানায়, ভোটের কথা ভেবে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

এদিন মামলার শুনানি শুরু হওয়ার পরেই বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ইডির আইনজীবির কাছে জানতে চান- কেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ২ বছর ধরে তদন্ত চলছে? কীভাবে প্রথমে ১০০ কোটি টাকা দুর্নীতির কথা বলে পরে ১১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হল?  দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কোনও নগদ অর্থ উদ্ধার হয়েছে? প্রশ্নবাণের মুখে পড়ে ইডির আইনজীবী জবাব দেন-তদন্তের শুরুতে কেজরিওয়ালের যোগসূত্র পাওয়া যায়নি। তদন্ত যত এগিয়েছে ততই দিল্লির মুখ্যমন্ত্রীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই গ্রেফতার করা হয়েছে। কিন্তু ওই জবাবে সন্তুষ্ট হননি বিচারপতিরা।

ইডির আইনজীবী বলতে থাকেন, ‘আইনের চোখে সবাই সমান। মুখ্যমন্ত্রী বলে কাউকে বাড়তি সুবিধা দেওয়া উচিত নয়। রাজনীতিবিদ বলে কেউ বাড়তি সুবিধা পেতে পারেন না। কেজরিওয়ালকে জামিন দিলে ভুল বার্তা যাবে।’ তাঁর পাশে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা খানিকটা ব্যঙ্গের সুরে বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘ভোট রয়েছে বলে জেলবন্দি সবাইকে জামিনে বাইরে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে?’ ওই কথা শুনে বিচারপতি সঞ্জীব খান্না পাল্টা বলেন, ‘মনে রাখবেন তিনি (পড়ুন কেজরিওয়াল) একজন মুখ্যমন্ত্রী। মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাছাড়া তিনি স্বভাবজাত অপরাধী নন। আর এই পরিস্থিতি অন্য পাঁচটি ক্ষেত্রের চেয়ে ভিন্ন। কেজরিওয়াল যদি ভোটে প্রচার করেন তাহলে সমস্যা কোথায়?’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00