Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Nalanda বিষমদকাণ্ড : মর্গের পাশ থেকেই উদ্ধার মদের বোতল, ‘পদ্মকাঁটায়’ বিদ্ধ নীতীশ

মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদকের

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিষমদ-কাণ্ডে  এমনিতেই বেশ চাপে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিস্থিতি ঘোরাল করে তুলেছে মর্গের পাশ থেকে মদের খালি বোতল উদ্ধারের ঘটনা।  এই মর্গেই ঘটনায় মৃতদের ময়নাতদন্ত চলছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, তাদের প্রতিনিধিরা বিষমদ সংক্রান্ত খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন ওই মর্গে। গিয়ে তাঁরা মর্গের মেঝেয় খালি মদের বোতলের ছড়াছড়ি। মর্গের কর্মীদের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে, কেউ জবাব দিতে অস্বীকার করেছেন। কেউ বলেছেন, তারা জানেন না কে বা কারা মর্গের পাশে মদের খালি বোতল রেখে গিয়েছে। উল্লেখ করার মতো বিষয় হল, রাজ্য জেনে গিয়েছে, ১১জনের মৃত্যুর কারণ বিষমদ। কিন্তু সরকার এখনও এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, সরকারি বয়ানে বিষমদ উল্লেখ করা হলে তা বিজেপির কাছে অস্ত্র হয়ে উঠবে।  

বিজেপি অবশ্য সরকারি বিবৃতির অপেক্ষা না করেই  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনায় সরব হয়েছে। মুখ্যমন্ত্রীকে রীতিমতো খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ডা. সঞ্জয় জয়সওয়াল। রবিবার নিজের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে তিনি একটি পোস্ট করেন। তাঁর প্রশ্ন, আইন ভেঙে বিষমদ পান করে যাঁদের মৃত্যু হয়েছে, সরকার কি হতদের পরিবারের সদস্যদের জেলে পাঠাবে?  তাঁর আরও প্রশ্ন, কী করে প্রশাসনের নাকের ডগায় বিষমদের কারবার চলছে? ডা. জয়সওয়ালের মতে, প্রশাসনের মদত না থাকলে কিছুতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে না।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00