Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পলাতক নীরব মোদির সহযোগীকে মিশর থেকে দেশে ফেরাল সিবিআই

২০১৮সালে নীরব মোদির ঘনিষ্ট সুভাষ শঙ্কর পরব মিশরে পালিয়ে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পলাতক ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ট সুভাষ শঙ্কর পরবকে মিশর থেকে কায়রো বিমানে ভারতে নিয়ে এল সিবিআই। মঙ্গলবার সকালে তিনি সিবিআইয়ের ঘেরাটোপের মধ্যে মুম্বইয়ে বিমান থেকে নামেন। সুভাষ শঙ্কর পরবকে মঙ্গলবার দুপুর ১২টার সময় সিবিআই আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

২০১৮সালে নীরব মোদির ঘনিষ্ট সুভাষ শঙ্কর পরব মিশরে পালিয়ে গিয়েছিলেন। নীরব মোদির ৭০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দেশের সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন নীরব মোদি ও মেহুল চোকসি। এই আর্থিক কেলেঙ্কারির জেরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১৩ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিল।

বার বার জামিন নাকচ হয়ে যাওয়া নীরব মোদি বর্তমানে লন্ডনের জেলে বন্দি।অন্যদিকে ২০১৮ সালের জানুয়ারি মাসে মেহুল চোকসি ভারত থেকে পালিয়ে যান। তবে তার আগেই তিনি অ্যান্টিগুয়ো ও বারবুডার নাগরিকত্ব নিয়েছিলেন। ২০১৭ সালেই মেহুল চোকসি এই দুই দেশের নাগরিকত্ব নিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00