Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির ব্যক্তিগত সচিব পদে নিয়োগ পেলেন নিধি তিওয়ারি, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi) ব্যক্তিগত সচিব নিযুক্ত হয়েছেন নিধি তিওয়ারি (Nidhi Tewari)।  তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ২০১৪ ব্যাচের এক আধিকারিক। মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই নিয়োগ অনুমোদন করেছে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এই ঘোষণা করেছে।

২০২২ সালের নভেম্বর থেকে নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আইএফএস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছেন। ২৯ মার্চ জারি করা নির্দেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিওয়ারিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিধি তিওয়ারি নিজের কর্মজীবন শুরু করেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে, তিনি বারাণসীতে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সেই সঙ্গে সিভিল সার্ভিসের প্রস্তুতিও নিচ্ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব থাকাকালীন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের কাছে ‘বিদেশ ও নিরাপত্তা’ ভার্টিকাল রিপোর্টিং বিভাগে কাজ করেছিলেন। নয়া দায়িত্বে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করতে হবে এবং বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00