Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউজক্লিকের সাংবাদিকদের বাড়িতে অভিযানে দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম কোন ডিজিটাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দেশবিরোধী কার্যকলাপ ও চীনের তথ্য প্রচারের অভিযোগ নিউজক্লিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এই মর্মে নিউজ ক্রিকেট সঙ্গে যুক্ত সাংবাদিক ও কর্মচারীদের বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। 30টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়। ল্যাপটপ, মোবাইল,হার্ডডিক্স ও ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়। ইউএপিএ অ্যাক্ট এর অধীনে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে।

ইডি সন্দেহভাজন বেআইনি কার্যকলাপের ইঙ্গিত দিতেই দিল্লি পুলিশ অভিযানে নামে। তিন বছরেরও কম সময়ে ৩৮ কোটি টাকার বেশি বিদেশি তহবিল নেওয়ার তথ্য প্রকাশ করেছে ইডি। এফডিআই-এর মাধ্যমে ৯.৫৯ কোটি টাকা ও ২৮.৪৬ কোটি টাকা সন্দেহজনকভাবে নেওয়া হয়েছে। গৌতম নাভলাখা এবং তিস্তা সেটালভাদের সহযোগীরা সহ বেশ কয়েকজন বিতর্কিত সাংবাদিকদের মধ্যে এই অর্থ ভাগ করা হয়েছে। চীনের সঙ্গে সংযোগ সংক্রান্ত তথ্যও দিল্লী পুলিশকে দিয়েছে ইডি।
পূর্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিউজক্লিক নিউজ পোর্টালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ইডির দাবি, নিউজক্লিক ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘন করে বিদেশী ফান্ডিং পেয়েছে ।

সংস্থাটি আরও অভিযোগ করেছিল যে এই অর্থ দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছিল। পোর্টালটি আমেরিকান ধনকুবের নেভিল রয় সিংগামের থেকে “চীনা প্রচার ছড়ানোর জন্য” তহবিল পায় বলে অভিযোগ। একটি নিউজ ফরম্যাটে চিনপন্থী তথ্য প্রচারে জড়িত থাকারও বিষয়টি উন্মোচিত হয়েছে।

পাশাপাশি নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থের সঙ্গে ধনকুবের নেভিল রায় সিংগাম এবং প্রকাশ কারাতের মতো সিপিআইএম নেতা ও বিভিন্ন সাংবাদিকের সঙ্গে ইমেল বিনিময়ের খোঁজ পাওয়া গিয়েছে।
নেভিল রায় সিংগাম চিনে থাকেন। নিউক্লিককে ভারতে চীন-পন্থী তথ্য প্রচারের জন্য অবৈধভাবে ৩৮ কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ। নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থ এবং তার সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে সিংগামের দেওয়া সাময়িক তহবিলের বিনিময়ে তাদের ওয়েবসাইটে পেইড নিউজ লেখা ও প্রকাশ করার অভিযোগ রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00