অসংগঠিত ক্ষেত্রের কর্মজীবিদের জন্য সর্বজনীন পেনশন প্রকল্প চালুর উদ্যোগ মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারি কর্মচারিদের মতো যাতে অবসর জীবনে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে জড়িতরাও পেনশন পান, সেই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের শ্রম মন্ত্রক। ‘সর্বজনীন পেনশন’ নামে এক নয়া প্রকল্প চালুর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু অসংগঠিত ক্ষেত্রের কর্মজীবিরাই নন এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ওই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।

দিল্লিতে ক্ষমতার পালাবদলের পরে সাধারণ মানুষের জন্য বিক্ষিপ্তভাবে একাধিক পেনশন প্রকল্প চালু করেছে মোদি সরকার। তার মধ্যে রয়েছে অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধান যোজনা এবং প্রধানমন্ত্রী কিসান মান্ধান যোজনা। অটল পেনশন যোজনায় সাধারণ মানুষ টাকা জমালে ৬০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এক হাজার থেকে দেড় হাজার টাকা মাসিক পেনশন হিসাবে পান। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধান যোজনায় ফুটপাতের হকার, দিনমজুর এবং পরিচারক-পরিচারকরা পেনশন পাওয়ার যোগ্য। আর প্রধানমন্ত্রী কিসান মান্ধান যোজনায় কৃষকরা ৬০ বছর পূর্ণ হলে ৩ হাজার টাকা করে মাসিক পেনশন পান।

তবে ওই তিন পেনশন যোজনায় তেমন সাড়া মেলেনি। তাছাড়া অসংগঠিত ক্ষেত্রে জড়িত কর্মজীবীদের একটা বড় অংশই ওই তিন যোজনার সুবিধা পান না। বিশেষ করে নির্মাণ শিল্প-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে জড়িত কয়েক কোটি মানুষের কর্মজীবন শেষ হওয়ার পরে আয়ের নিশ্চিত কোনও পথ খোলা থাকে না। তাদের বিষয়টি মাথায় রেখেই সর্বজনীন পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রক। তবে নয়া পেনশন প্রকল্পে সরকার কোনও রকম অনুদান দেবে না। উপভোক্তা প্রতি মাসে যে টাকা জমাবেন, তার সুদের উপরে নির্ভর করেই মাসিক পেনশন দেওয়া হবে। সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রের ইপিএফের ক্ষেত্রে সরকারের তরফে প্রতি মাসে নির্ধারিত অনুদান জমা করা হয়। নয়া পেনশন প্রকল্পে সেই দায়িত্ব নেবে না সরকার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]