Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুলের ভারত জোড়ো যাত্রায় পাওয়ার, সমর্থন উদ্ধবেরও

পাওয়ারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের এক প্রতিনিধিদল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় সামিল হবেন শরদ পাওয়ার। রবিবার তিনি নিজেই সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন। পাওয়ার বলেন, কংগ্রেসের তরফ থেকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন, দলের প্রবীণ নেতা বালাসাহেব থোরাট, নাসিম খান, কংগ্রেস যুবনেতা সুরজ সিং ঠাকরে, মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি এইচ কে পাতিল তাঁকে রাহুলের পদযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানান। তিনি তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশের দিনই শরদ পাওয়ার যোগ দেবেন বলে জানিয়েছেন।

রবিবার এই এনসিপি নেতা বলেন, কংগ্রেসের তরফ থেকে আমায় রাহুলের ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানান হয়েছে। মূলত এটা কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি। রাহুলের এই কর্মসূচির উদ্দেশ্যে সব ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথা। সেই কর্মসূচিকে গুরুত্ব দিয়েই আমি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। রাহুলের ভারত জোড়ো যাত্রা যেদিন মহারাষ্ট্রে প্রবেশ করবে, সেইদিন আমি কর্মসূচিতে অংশ নেব।

এক শীর্ষ কংগ্রেসনেতা জানিয়েছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রায় শরদ পাওয়ারের যোগদান রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। শরদ পাওয়ার ছাড়া তাঁর কন্যা সুপ্রিয়া সুলে, ঠাকরে-পুত্র তথা ওর্লির বিধায়ক আদিত্য ঠাকরেও রাহুলের পদযাত্রায় সামিল হবে। রাজনৈতিকমহলের একাংশ বলছে, পদযাত্রায় এদের যোগদান মহারাষ্ট্রের মসনদে থাকা শিন্ডে শিবিরের কাছে একটা বার্তা যাবে।

কংগ্রেস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মহারাষ্ট্রে রাহুল প্রবেশ করবেন ৭ নভেম্বর। যাবেন হিঙ্গোলি, ওয়াশিম, আকোলা, বুলধানা। সেখান থেকে মধ্যপ্রদেশ।

আরও পড়ুন রাহুলের ভারত জোড়ো যাত্রায় সামিল হচ্ছেন সোনিয়া-প্রিয়াঙ্কা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00