মুম্বইয়ে গণপতি বাপ্পার আগমণ মিছিল থেকে ৮৯ টি ফোন চুরি, গ্রেফতার ৫

বাপ্পার মূর্তি উন্মাচনের সময় বিশাল মিছিলেরও আয়োজন করা হয়। আর সেখানেই চোরেদের উৎপাতে প্রায় ৮৯ টি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু গণেশ উৎসব। গণেশ আরাধনায় ইতিমধ্যেই মুম্বই-মহারাষ্ট্র সেজে উঠেছে। গোটা শহর বাপ্পাকে আমন্ত্রণ জানানোর জন্যে আনন্দে মশগুল। এই সময়টা গোটা মুম্বই-মহারাষ্ট্র উৎসব মুখর হয়ে থাকে। মুম্বইয়ের বড় বড় পুজো মণ্ডপে গণপতির মূর্তি স্থাপন করাঐ শেষ। দর্শকরাও বেরিয়ে পড়েছেন আগেভাগেই প্যাণ্ডেল পরিদর্শনে। সেই কারণে এখন থেকেই ভিড়ে মোড়া মণ্ডপগুলি। আর তাতেই ঘটছে বিপত্তি। রাস্তায় রাস্তায় ব্যপক ভিড়ের কারণে চুরির ঘটনাও বেড়ে গিয়েছে।

বিশেষত, চোরেরা উৎসবের পরিবেশের সুযোগ নিয়েই তাঁদের কার্যসিদ্ধি করছে। শনিবার ৩১ অগস্ট দক্ষিণ মুম্বইয়ের চিঞ্চপোকলি চা চিন্তা মণির বহুল প্রত্যাশিত গণপতির মূর্তির প্রথম চেহারা প্রদর্শন করা হয়েছিল। আর ক্লাব কর্তৃপক্ষ তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও গণপতি মূর্তির চেহারা উন্মোচন করেছিলেন। আর বাপ্পার মূর্তি উন্মাচনের সময় বিশাল মিছিলেরও আয়োজন করা হয়। আর সেখানেই চোরেদের উৎপাতে প্রায় ৮৯ টি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। চোরেরা এই মিছিলে ঢুকে প্রায় ৮৯ টি মোবাইল ফোন চুরি করে নিয়েছে।

ইতিমধ্যেই মোবাইল চুরির অভিযোগটি চৌকি এবং লালবাগ এলাকায় নথিভুক্ত করা হয়েছে। তদন্তে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এবং তাঁদের কাছ থেকে প্রায় ১২ টি বন্ধ ফোন উদ্ধার করেছে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে চৌকি থানার পুলিশ।

বিঘ্নহর্তাকে নিবেদন করুন এই ৫ ভোগ ! কেটে যাবে সব বাধা

সলমন থেকে রণবীর, মুম্বইতে ধুমধাম করে গণেশ উৎসব পালন বলি তারকাদের

গজাননের কৃপায় ভাগ্য খুলবে কয়েক রাশির ! জেনে নিন সৌভাগ্যবান কে ? !

লাড্ডুতে মজে পার্বতী পুত্র! জেনে নিন সুজির লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

গণেশকে খুশি করতে নারকেল দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই রেসিপি

গণেশ চতুর্থীর আগেই জেনে নিন অষ্টবিনায়করুপে কোন কোন অবতার নিয়েছিলেন গজানন!

গণেশ চতুর্থীতে মাত্র তিন উপকরণ দিয়েই বানিয়ে নিন বেসনের লাড্ডু

গজাননের দুজন স্ত্রী কে ছিল ? কীভাবে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছিল গণেশ ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]