Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাভারকর যেতেন বুলবুলির ডানায় চেপে, হাসির রোল নেট দুনিয়া

দেখা করতে যেতেন মায়ের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: জেল থেকে বীর সাভারকর বুলবুলির ডানায় চেপে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। এমনই আজব তথ্য রয়েছে ইতিহাস বইতে। এই বই কর্নাটকের অষ্টম শ্রেণির পডু়য়াদের। বইতে যে সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে, সেই সময় সাভরকর আন্দামান জেলে বন্দি।

ক্লাস এইটের ইতিহাস বইতে লেখা হয়েছে, সেই সময় সাভারকর ছিলেন আন্দামানের জেলে। জেলের যে কুঠুরিতে সাভারকরকে আটকে রাখা হয়েছিল, সেই কুঠুরিতে কোনও গর্ত ছিল না, যেই গর্ত দিয়ে কোনও পাখি ঢুকতে পারে। তবে জেলের দেওয়াল টপকে একটি বুলবুল পাখির আসা যাওয়া ছিল। সেই পাখির সঙ্গে সাভারকরের বন্ধুত্ব তৈরি হয়। সাভারকর তাঁর মায়ের সঙ্গে দেখা করতে সেই বুলবুল পাখির ডানায় চেপে যেতেন। মায়ের সঙ্গে দেখা করে আবার সেই পাখির ডানায় চেপে জেলে ফিরে আসতেন।

তথ্য প্রকাশ্যে আসার পর ইতিহাসবিদদের একাংশ রীতিমতো হাসাহাসি করছেন। তাদের মতে, সাভারকরকে যে কুঠুরিতে রাখা হয়েছিল, সেই কুঠুরিতে যদি কোনও ছিদ্র নাই থাকে, তাহলে সাভারকর কী করে বুলবুল পাখির ডানায় চেপে তাঁর মায়ের সঙ্গে দেখা করতে যেতেন।

তাছাড়া, যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীদের কড়া নিরাপত্তায় রাখা হত। সেই নিশ্ছিদ্র নিরাপত্তা টপকে কী করে সাভারকর মায়ের সঙ্গে দেখা করতে যেতেন? আর, বুলবুল পাখির ডানায় বসে কারও পক্ষে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় যাওয়া সম্ভব? যদি ধরে নেওয়া হয়, ক্লাস এইটের ছেলে-মেয়েদের বয়সের কথা ভেবেই এই রকম একটি তথ্য দেওয়া হয়েছে, তাহলেও প্রশ্ন থাকে তথ্য বিকৃত করার কোনও অর্থ হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00