Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সার্জিক্যাল স্ট্রাইক? দোভালের সঙ্গে বৈঠক মোদির

বৈঠক হয় মোদির বাসভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভারত কি  বড়ো ধরনের কোনও ঘটনার সাক্ষী হতে চলেছে?

প্রশ্ন ওঠার কারণ, রাবণ বধের আগের দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার। জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদে পাক মদত বন্ধ না হলে সে দেশের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত।

সেই খবরের রেশ মিটতে না মিটতে দিল্লি থেকে খবর এল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সরকারিভাবে তা জানানো না হলেও সূত্রের খবর, কাশ্মীর-সহ দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন। এই বৈঠকের কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ কর্তারা বৈঠকে বসেন। আর বৃহস্পতিবার বেলার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার আর বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ঘিরে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। উভয় তরফেই ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানে কয়েকজন জঙ্গি যেমন মারা পড়েছে, আহত বা শহিদ হয়েছেন কয়েকজন জওয়ানও। সন্ত্রাসী কার্যকলাপ আচমকা বেড়ে যাওয়ায় ভূস্বর্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে শুরু হয়েছে  কড়াকড়ি। সেই সব ঘটনার নিরিখে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে, বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00