Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিট কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার, তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট  পরীক্ষা নিয়ে যখন গোটা দেশ উত্তাল। সেই সময় এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি সাফ জানিয়েছেন, নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে এখন চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, বিজেপি সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চায় না এই দুর্নীতি নিয়ে তদন্ত হোক। সেইজন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত  চারজন পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে  বিহারের পুলিশ। ইতিমধ্যেই গুজরাট থেকে এই নিট পেপার ফাঁসের সঙ্গে যুক্ত চক্রের হদিশ মিলেছে। এ নিয়ে কংগ্রেস সভাপতি দাবি  করেছেন,’ মোদি সরকার ২৪ লক্ষ যুবক-যুবতীর আশা-আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়  মোদি সরকার এনটিএ অপব্যবহার করে পরীক্ষার নম্বরের কারচুপি করেছে।‘ খাড়গে আরও জানিয়েছেন,  যদি ডাক্তারি প্রবেশিকা  পরীক্ষায় দুর্নীতি না হয় তাহলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উচিত সুপ্রিম কোর্টের নজরদারিতে ফরেন্সিক তদন্ত চালান।

উল্লেখ্য,   ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00