Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে থানায় চড়াও হয়ে দুধর্ষ ডাকাতকে ছাড়িয়ে নিল দুষ্কৃতীরা

ঘটনায় আহত চার পুলিশ কর্মী স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে বিজেপি জমানায় আইনশৃঙ্খলা কোন তলানিতে গিয়ে ঠেকেছে ফের তার প্রমাণ মিলল। থানায় চড়াও হয়ে পুলিশকে মারধর করে কুখ্যাত ডাকাত হেমা মেঘাওয়াল-সহ তিন কয়েদিকে মুক্ত করল দুষ্কৃতীরা। ঘটনায় আহত চার পুলিশ কর্মী স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন। হামলাকারীদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই নেপানগর থানায় আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ৫০ থেকে ৬০ জনের দুষ্কৃতী দল। ওই সময়ে থানায় মাত্র চার জন পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন। পুলিশ কর্মীদের মারধর করার পাশাপাশি থানা চত্বরে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। তার পরে কুখ্যাত ডাকাত হেমা মেঘাওয়াল সহ তিন জনকে লকআপ থেকে মুক্ত করে নিয়ে যায়। গত কয়েকদিন আগেই একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে হেমাকে গ্রেফতার করা হয়েছিল।

থানায় হামলার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বুরহানপুরের জেলাশাসক ভাব্যা মিত্তাল ও পুলিশ সুপার রাহুল কুমার লোধা। ঘটনায় আহত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ‘থানায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া হেমা মেঘাওয়াল সহ তিন কয়েদিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00