Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রয়াত ’, পোস্টার ঘিরে চাঞ্চল্য

কড়া ভাষায় নিন্দা রাজ্য বিজেপি নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুনুগুড়ে (তেলেঙ্গানা): শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাকে শ্রদ্ধার সঙ্গে সমাহিত করা হয়েছে। সমাধি দেওয়া হয়েছে তেলেঙ্গানার নালগোন্ডায়।

খবরটা অবিশ্বাস্য মনে হতে পারে। অবিশ্বাস্য মনে হওয়ার মতই খবর। বিজেপি সভাপতি নাড্ডা জাতীয় রাজনীতিতে অতিপরিচিত একটি নাম। তাঁর প্রয়াণের খবর হৈচৈ ফেলে দেওয়ার মতো।

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে নালগোন্ডার একটি গ্রামের মাটির রাস্তা খুড়ে সেখানে কবর তৈরি করা হয়েছে। কবরে ওপরে দেওয়া হয়েছে মালা। সামনে রাখা হয়েছে নাড্ডার ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে প্রদেশ বিজেপি নেতৃত্ব রীতিমতো ক্ষোভে ফুঁসছে। তারা কড়া ভাষায় এর নিন্দা করেছে। দাবি করেছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারির।

আসলে এই ভাবে প্রতিবাদের কারণ, সেখানে একটি গবেষণা কেন্দ্র তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কেন্দ্র নির্মাণের জন্য জমিও নির্বাচন করা হয়েছিল। কিন্ত ঘোষণার পর দিন গিয়েছে, মাস গিয়েছে, কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। গবেষণা কেন্দ্র তৈরিই হয়নি। আর আগামীকাল এখানেই জেপি নড্ডার যাওয়ার কথা। এখানে কয়েকদিন বাদে উপনির্বাচন রয়েছে। মনে করা হচ্ছে প্রচারের জন্যই নাড্ডা এখানে আসবেন। আর তাঁর পদার্পণের আগে এই ঘটনায় সেখানে তোলপাড়।

বিজেপি নেতা এনভি সুভাষ জানিয়েছেন, অতন্য নিন্দনীয় ঘটনা। আমরা পুলিশে অভিযোগ রুজু করেছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের গ্রেফতারের দাবি জানাই। পুলিশ দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন ২৪-য়ের লোকসভা ভোট পর্যন্ত বিজেপি সভাপতি নাড্ডাই

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00