Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ রাউন্ড গুলি চালিয়ে দুধ ব্যবসায়ীকে খুন, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই  বৃহস্পতিবার হরিয়ানার সোনিপত জেলার গোহানা-পানিপথ জাতীয় সড়কে এমন ঘটনা ঘটল। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।  নিহত ব্যক্তি হলেন বছর ৫০- এর যোগিন্দর সিং। তিনি  শামদি গ্রামের বাসিন্দা । মূলত, যোগিন্দর  গ্রামে দুধ বিলি করে থাকেন।

পুলিশ সূত্রে খবর,  সাইনিপুরা গ্রামের কাছে তিন মোটরবাইক আরোহী আচমকাই যোগিন্দর সিংকে লক্ষ করে গুলি চালায়। প্রায় ১০ রাউন্ড চলে গুলি। ঘটনাস্থলেই যোগিন্দরের মৃত্যু হয়। এরপর পুলিশ অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু করে। ঘটনাস্থল থেকে কিছু দূরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হলেন  শামদি গ্রামের বাসিন্দা আরিয়ান, হিসারের বাসিন্দা লোকেশ এবং হানসির কুলবীর।  অভিযুক্তরা সকলেই ছিলেন দুধ ব্যবসায়ী।

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি যোগিন্দরের ছেলে ২০২০ সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন হয়েছে। ইতিমধ্যেই যোগিন্দরের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কী কারণে এই খুনের ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। হরিয়ানা পুলিশ এই ভয়াবহ ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00