Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহম্মদকে অপমান, মধ্যপ্রাচ্যে ডাক উঠল বয়কট কর ভারতীয় পণ্য

উদ্বিগ্ন মোদি সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহম্মদকে নিয়ে আলটপকা মন্তব্য। আর তার জেরে মধ্যপ্রাচ্য তোলপাড়। কুয়েতে (Kuwait) ডাক উঠল ভারত থেকে রফতানি হওয়া পণ্য বয়কটের। অধিকাংশ সুপার মার্কেটের (supermarket) তাকে রাখা ভারত থেকে রফতানি হওয়া পণ্য় ঢেকে দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় লেখা বিক্রি বন্ধ। কোথাও লেখা – আমরা ভারত থেকে আমদানি হওয়া পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি। পণ্য বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের (Indian High commissioner) তলব করা হয়েছে। এক বিজেপি (BJP) নেত্রীর মহম্মদকে উদ্দেশ্য করে অসম্মাজনক মন্তব্যের মাশুল গুনছে ভারত। বিজেপি ইতোমধ্যে ওই নেত্রীকে সাসপেন্ড করেছে। নেত্রী নিজেও তাঁর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা চেয়েছেন। কিন্তু মুসলিম দুনিয়া এই পদক্ষেপে সন্তুষ্ট নয়।

এর কারণ হিসেবে উঠে আসছে, কেন্দ্র মোদি সরকার (Modi Govt) আসীন হওয়ার পর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ঘটেছে সংখ্যালঘু নির্যাতন। মারধর করা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে সংখ্যালঘুকে পিটিয়ে খুন করার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি আমেরিকা (USA) একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয়েছে, ভারতে বসবাসকারী সংখ্যালঘুরা (Minority) রীতিমতো নিরাপত্তা হীনতায় ভুগছে। সংবিধান (constitution) প্রদত্ত অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। রিপোর্টে এই ধরনের কয়েকটি ঘটনার উল্লেখও করা হয়েছে। ফলে, মুসলিম দুনিয়ায় ভারত-বিরোধী ক্ষোভের একটা আস্তরণ তৈরি হয়েছিল। এবার সেই আস্তরণে ঢাকা পড়ল মোদি সরকারের (Modi Govt) মুখ।

আরও পড়ুন নুপূর ইস্যুতে বিজেপির ভূমিকায় খুশি সৌদি

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00