Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিজ ভূষণ কান্ডে মেরি কমের নেতৃত্বে তদন্ত কমিটি কেন্দ্রের

তদন্ত কমিটি গঠনের খবর দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিজ ভূষণ কুকীর্তির ঘটনায় এবার সরকারি তদন্ত কমিটির প্যানেলের মাথায় বসান হল বক্সার মেরি কমকে। সোমবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জারি বিবৃতিতে, এই নিয়োগের খবর দেওয়া হয়েছে।  পদ্মনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ভারতের অলিম্পিক কমিটিও একটি প্যানেল তৈরি করে। সেই প্যানেলেও রয়েছেন মেরি কম। প্যানেলের বাকি সদস্যরা হলেন, দোলা বন্দ্যোপাধ্যায়, যোগেশ্বর দত্ত, অলকানন্দা অশোক, সহদেব যাদব ও দুই আধিকারিক। এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক গঠিত প্যানেলের মাথায় বসানো হল মেরি কমকে। কেন্দ্রের তৈরি প্যানেলে রয়েছেন যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় তথা মিশন অলিম্পিকের সদস্য ত্রুপ্তি মুরুগুণ্ডে, একটি সংস্থার প্রাক্তন সিইও রাজাগোপালন এবং সাইয়ের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর রাধিকা শ্রীমান। সরকারি তদন্ত কমিটি গঠনের খবর দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, সোমবার।  

দঙ্গল কন্যাদের ওপর যৌন হেনস্থার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লি ছিল তপ্ত। তাদের পাশে ছিলেন পুরুষ কুস্তি খেলোয়াড়েরাও। প্রত্যেকের একটাই দাবি- কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে ব্রিজ ভূষণকে ইস্তফা দিতে হবে।  প্রথমে তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন। ফলে, চাপে পড়ে যায় কেন্দ্র। সূত্রে পাওয়া খবর অনুসারে, ব্রিজ ভূষণকে ফোন করে  কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে ইস্তফা দিতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রীর হুকুম তামিল করতে ব্রিজ ভূষণ সভাপতি পদে ইস্তফা দেন।   

আরও পড়ুন ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদন্ত কমিটি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00