দলের বিপর্যয়ের দায় কাঁধে নিয়ে ইস্তফা মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিদানসভার ভোটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মহা বিকাশ আগাড়ি জোট। তথৈবচ অবস্থা কংগ্রেসেরও। কার্যত চরম লজ্জার মুখে পড়তে হয়েছে শতাব্দী প্রাচীন দলকে। ২৮৮টি আসনের মধ্যে মাত্র ১৬টি আসন গিয়েছে দলের ঝুলিতে। আর ওই লজ্জাজনক হারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। যদিও কংগ্রেস হাইকম্যান্ডের তরফে এখনও তাঁর পদত্যাগ গৃহীত হয়নি। সূত্রের খবর, বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতির খোঁজ শুরু করেছেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। বিকল্প সভাপতি খুঁজে না পাওয়া পর্যন্ত পাটোলেই দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রে মহায়ুতি জোটের সুনামি বয়ে গিয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩৫টি আসন কব্জা করেছে মহায়ুতি। বিজেপি একাই জয়ী হয়েছে ১৩২ আসনে। আলাদা রাজ্য হওয়ার পরে এই প্রথম মহারাষ্ট্রে কোনও বিরোধী দলনেতা থাকছে না। এক সময়ে যে মহারাষ্ট্রে দীর্ঘদিন শাসন করেছে কংগ্রেস, সেই রাজ্যে দলের এমন বেহাল দশার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতিকেই কাঠগড়ায় তুলেছেন হাত শিবিরের সিংহভাগ নেতা-কর্মীরা। অভিযোগ, নানা পাটোলের স্বেচ্ছাচারী কাজকর্মে তিতিবিরক্ত হয়ে অশোক চবন, মিলিন্দ দেওরার মতো জনপ্রিয় নেতারা দল ছেড়ে বিজেপি-শিবসেনায় নাম লিখিয়েছে।

সূত্রের খবর, সমালোচনা ও চাপের মুখে গতকাল রবিবারই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন পাটোলে। সোমবার (২৫ নভেম্বর) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছিলেন। কিন্তু কংগ্রেসের দুই শীর্ষ নেতা সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় নানা পাটোলেকে দেখা করার সময় দেননি।

‘৫৩ কোটি দিন, ৬৩ কেন্দ্রের ইভিএম হ্যাক করে দেব’, MVA সাংসদকে প্রস্তাব হ্যাকারের

মহারাষ্ট্রে জোট বেঁধেই লড়ছেন রাহুল – শরদ- উদ্ধব

মহারাষ্ট্রে NDA-এর আসন রফা চূড়ান্ত, কোন দল কত আসনে লড়ছে ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]