Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে পাকিস্তানে পৌঁছে গেলেন রাজস্থানের গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পাবজি গেম খেলার সুবাদে ভারতীয় যুবক শচিন মীনার সঙ্গে ঘর বাঁধতে পাকিস্তান থেকে নয়ডায় এসে হাজির হয়েছেন সীমা হায়দর। গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে শচিন-সীমার প্রেম কাহিনী। তার মধ্যেই আরও এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে সটান পাকিস্তানে পৌঁছে গিয়েছেন রাজস্থানের আলওয়ারের গৃহবধূ অঞ্জু। প্রথমে তাঁকে গ্রেফতারও করেছিল খাইবার পাখতুনখাওয়ার পুলিশ। পরে অবশ্য ভিসা ও প্রয়োজনীয় নথি দেখার পরে জেল থেকে ছেড়ে দেওয়া হয়।

আলওয়াড় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কাইলোর গ্রামের বাসিন্দা ৩৪ বছর বয়সী অঞ্জুর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার ডির জেলার বাসিন্দা ২৯ বছরের নসরুল্লার। ধীরে ধীরে সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। বয়সে পাঁচ বছরের ছোট নসরুল্লার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন অঞ্জু। মনের মানুষকে সামনাসামনি দেখতে গোপনে পাকিস্তানে যাওয়ার ভিসা করান।

গত বৃহস্পতিবার স্বামী অরবিন্দকে অঞ্জু জানান, এক বন্ধুর সঙ্গে দেখা করতে জয়পুরে যাচ্ছেন। স্ত্রীর কথায় অবিশ্বাস করেননি অরবিন্দ। কিন্তু পরে হোয়াটসঅ্যাপে কথা বলার সময়ে জানতে পারেন অঞ্জু পাকিস্তানের লাহোরে রয়েছেন। ওই কথা জানতে পেরে কিছুটা চমকে যান অরবিন্দ। কিন্তু পুলিশকে স্ত্রীর পাকিস্তানে যাওয়ার বিষয়ে কোনও অভিযোগ জানাননি। গতকাল রবিবারও হোয়াটসঅ্যাপে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন অরবিন্দ। অঞ্জু তাঁকে জানিয়েছেন, দু_চারদিনের মধ্যেই দেশে ফিরবেন। আলওয়াড় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া পুলিশের সঙ্গে অঞ্জুর বিষয়ে যোগাযোগ রেখে চলা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00