Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একটু হলেই ভেস্তে যেত বিয়ে, পরিত্রাতা হয়ে আবির্ভূত হলেন রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন লেটের জন্য নাকি ভেস্তে যেত বিয়ে। এমন কথা কেউ কখনও শুনেছেন কি! না শুনে থাকলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য মজাদার হতে চলেছে। কি ঘটনা ঘটেছে এবার সেই প্রসঙ্গে আসা যাক। সম্প্রতি এক অভিনব ঘটনার সাক্ষী থাকল হাওড়া স্টেশন(Howrah Railway Station)। মুম্বই(Mumbai) থেকে গুয়াহাটি(Guwahati) যাচ্ছিল এক বরযাত্রীর দল। প্রথমে তাঁরা ধরেছিলেন গীতাঞ্জলি এক্সপ্রেস(Gitanjali Express)। সেই ট্রেন চড়ে প্রথমে হাওড়া। তারপর সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস(Saraighat Express) ধরে গন্তব্য গুয়াহাটি। পরিকল্পনা ছিল এমনটাই। কিন্তু, মাঝরাস্তায় প্রায় ৩ ঘণ্টা লেট করে ফেলে গীতাঞ্জলি এক্সপ্রেস। আর সেই কারণেই ঘটে বিপত্তি।

আরও পড়ুনঃ প্রস্রাব করা নিয়ে তুমুল ঝগড়া, ৫৯ বছরের বৃদ্ধার করুণ পরিণতি চোখে জল আনবে

হাওড়া স্টেশনে গীতাঞ্জলি এক্সপ্রেস পৌঁছানোর আগেই দেখা যায় সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এদিকে ৩৫ জনের ওই দলে ছিলেন অনেক বৃদ্ধ-বাচ্চারাও। তাই গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়ায় ঢুকলেও দৌড়ে সরাইঘাটে ওঠা কার্যত অসম্ভব। কিন্তু, এই ট্রেন মিস করলে যে বিয়েটাই ভেস্তে যাবে। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রককে বিষয়টি জানান বরযাত্রীদের দলে থাকা এক ব্যক্তি। বুদ্ধি করে তিনি ট্যাগ করেন রেলমন্ত্রীকেও। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তৎপর হন রেলকর্তারাও।

এরপর হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং সিনিয়র ডিসিএম হাওড়ার নির্দেশে হাওড়া স্টেশনে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায় এক বিশেষ করিডোর। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেশ কিছু সময়ের জন্য হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে সরাইঘাট এক্সপ্রেস। অন্যদিকে পরিস্থিতি সম্পর্কে সবটুকু অবগত করা হয় গীতাঞ্জলি এক্সপ্রেসের চালককে। তাঁকে দ্রুত হাওড়া স্টেশনে ট্রেন নিয়ে ঢুকতে বলা হয়।

আরও পড়ুনঃ ‘আমার জন্য মা কখনও সুখ পায়নি’, কেন নিজের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন অরিজিৎ!

আশ্চর্যজনক বিষয়, ২১ নম্বরে ঢোকার কথা গীতাঞ্জলি এক্সপ্রেসের, অন্যদিকে ৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সরাইঘাট। ততক্ষণে বরযাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্র দ্রুত ৯ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য হাওড়া স্টেশনে ততক্ষণে তৎপর রেল কর্মীরা। শেষ পর্যন্ত হাওড়ায় দেখা মেলে গীতাঞ্জলি এক্সপ্রেসের। ট্রেন ঢোকা মাত্রই দ্রুত বরযাত্রীদের সরাইঘাটে তুলে দেন রেল কর্মীরা। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে বরযাত্রীর দল। রেলের এই উদ্যোগে আল্পুত ওই বরযাত্রী দলের সকলেই। খুশি রেল কর্তারাও। বলা ভালো, ভারতীয় রেলের উদ্যোগেই এই বিয়ে ভেস্তে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00