Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বলছে মণিপুর, কর্নাটকে নির্বাচনী সভা বাতিল অমিত শাহের

শুক্রবার কর্ণাটকের কোপ্পাল জেলার (Koppal district) কারাতাগিতে (Karatagi) অমিত শাহের অংশ নেওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে অশান্তির আবহে কর্ণাটকে (Karnataka) নির্বাচনী সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)

শুক্রবার কর্ণাটকের কোপ্পাল জেলার (Koppal district) কারাতাগিতে (Karatagi) অমিত শাহের অংশ নেওয়ার কথা ছিল। পাশাপাশি একটি রোড শো করার কথা ছিল কুস্তাগি (Kustagi)তে। কিন্তু সেই সফর বাতিল করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তবে অমিত শাহ যোগ না দিলেও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য (Dr Mansukh Mandaviya) এই র‍্যালি এবং জনসভায় যোগ দেবেন। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা প্রতাপ সামহা (Pratap Samha)​​এবং বসনগৌড়া পাটিল ইয়াতনাল (Basangouda Patil Yatnal)। অন্যদিকে, এদিনই কোপ্পাল জেলার কুকানুরে দলের সমাবেশে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর আগে বৃহস্পতিবার কালবুরাগি (Kalaburagi) জেলা সফর বাতিল করেছিলেন অমিত শাহ। জেওয়ার্গী ও আফজালপুরে (Jewargi and Afzalpur) দলের প্রার্থীদের প্রচারে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

উল্লেখ্য মণিপুর হাইকোর্ট সম্প্রতি রাজ্যের মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই মেইতেই সম্প্রদায়ের তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করে আসছে রাজ্যের আদিবাসীরা। ফলে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়ছিল। বুধবার রাজ্যের জনজাতি ছাত্র ইউনিয়নের মহামিছিল ঘিরে নতুন করে অশান্তি শুরু হয়। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই আট জেলায় কার্ফু জারির পাশাপাশি পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিজেপি সরকার।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

‘বিজেপি-সঙ্ঘ নেতারা চান না গরিবের সন্তানরা ইংরেজি শিখুক’, শাহকে বিঁধলেন রাহুল

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

‘অমিত শাহকে প্রধানমন্ত্রী করলেই হয়’, ফের খোঁচা মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00