Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে গেম খেলতে বাধা, রাগের বশে যুবক গিলে নিলেন ছুরি- নেল কাটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে সময়  মানুষকে গ্রাশ করেছে অনলাইন গেম।  আর এই গেমের খেলা নিয়ে মাঝে মধ্যেই সামনে আসে নানান অশান্তির ঘটনা। তবে এবার এল এক চাঞ্চল্যকর ঘটনা। অনলাইনের গেম খেলতে না দেওয়ায় রাগের বশে এক যুবক গিলে  নিল চাবি, ছুরি এবং nail cutter ।

অবাক লাগলে এটাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে বিহারে। সেখানে মোতিহারি এলাকায় থাকা এক যুবককে বাড়ি থেকে খেলতে দেয়নি অনলাইন গেম। আর তাতে রেগে গিয়ে সে খেয়ে নিল চাবি, ছুরি এবং nail cutter । আর স্বাভাবিকভাবেই এই ঘটনা দেখে পরিবারের সকলে অবাক হয়ে  যায়। তবে আশ্চর্যের বিষয় হল এসব জিনিস খেয়ে ফেলার পর কিছুক্ষণ ওই যুবক সুস্থ ছিলেন। এরপর ওই যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

চিকিৎসক ডাঃ অমিত কুমার প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচারের পর ওই যুবকের পেট থেকে উদ্ধার হয় চাবি, ছুরি এবং nail cutter । অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে ডাঃ অমিত কুমার জানিয়েছেন, ‘গেম খেলতে না দেওয়ায় রাগের মাথায় এইগুলো গিলে নিয়েছিল ওই যুবক।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00