Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বর্ণমন্দিরে সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি! আততায়ীকে পাকড়াও আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে অমৃতসর(Amritsar) স্বর্ণমন্দিরের(Golden Temple) প্রবেশপথের ঠিক সামনেই অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে(Sukhbir Singh Badal) লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। প্রাণে বেঁচেছেন সুখবীর, কারণ গুলি তাঁর গায়ে লাগেনি। আচমকা ঘটা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মন্দির চত্বরের আশেপাশে উপস্থিত লোকজনেরা। যদিও হামলাকারীকে ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁকে পাকড়াও করেছে আমজনতাই।

আরও পড়ুনঃ পানীয়ে গুটখা মিশিয়ে উদ্ভট রেসিপি আবিষ্কার বিক্রেতার, ‘বিমল শিকাঞ্জি’ দেখে থ মেরে গেলেন নেটিজেনরা

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিং চৌরা। অভিযুক্ত যুবক পঞ্জাবের অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে গুরুদাসপুর জেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বুধবার সকালে স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর। সেই সময়েই ধীর পায়ে তাঁর দিকে এগিয়ে আসে এক অপরিচিত যুবক। এর পরেই আচমকা জামার ভিতরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রটি বের করে অকালি প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে বেঁচে যান সুখবীর, কিন্তু মুহূর্তের মধ্যেই তুমুল শোরগোল শুরু হয় মন্দির চত্বরে।

আরও পড়ুনঃ দিল্লিতে ট্রিপল মার্ডার! ছুরির আঘাতে ক্ষতবিক্ষত একই পরিবারের তিন সদস্য

এরপরই উপস্থিত মানুষজন ছুটে গিয়ে আততায়ীকে ধরে ফেলেন। তড়িঘড়ি তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর পিস্তলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অকালি দলের প্রধান সুখবীরের বিরুদ্ধে। এই মর্মে তাঁকে দোষী সাব্যস্ত করে শাস্তিও দিয়েছিল শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘অকাল তখ্ত’। প্রতিষ্ঠানের নির্দেশ অনুযায়ী, সেবাদার হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার কথা ছিল তাঁর। সেই মতো এদিন বুধবারও একই কাজের উদ্দেশ্যে এগোচ্ছিলেন তিনি। ভাঙা পায়ে হুইলচেয়ারে বসেই অমৃতসর স্বর্ণমন্দিরে পৌঁছে যান সুখবীর। কিন্তু আচমকা ঘটা এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00