Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরপ্রদেশের লখিমপুরে যুবককে পিটিয়ে খুন প্রেমিকার পরিবারের

তদন্তে নেমে মেয়েটির মা-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ বছর বয়সী যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে এই ঘটনা ঘটেছে। ৫ মে রাতে দুজনকে একসঙ্গে দেখে ফেলার পর তরুণীর পরিবারের সদস্যরা যুবককে পিটিয়ে খুন করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অভিজিৎ কুমার (Abhijeet Kumar)। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবককে আখের খেত থেকে উদ্ধার করা হয়। জখম অবস্থায় আখের খেতে প্রথমে তাঁকে দেখতে পান যুবকের বোন। তড়িঘড়ি পুলিশকে খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লখনউতে হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনার বিষয়ে প্রথমে পুলিশকে জানানো হয় হায়দরাবাদ পুলিশের অধীনস্থ এলাকা গিজিয়াপুর গ্রাম থেকে। পুলিশ জানতে পেরেছে তরুণী ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁরা বিয়েও করতে চেয়েছিলেন।  

অভিজিৎ কুমার তাঁর বোনের সঙ্গে রামমাপুর (Rammapur) গ্রামে থাকতেন। সম্প্রতি স্নাতক শেষ করেছেন ওই যুবক। কুমারের বোন জানান, তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর ভাইয়ের বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু কিছু মতপার্থক্যের কারণে মেয়েটির বাবা অন্যত্র তার বিয়ে ঠিক করেছিলেন। ঘটনার দিন অভিজিৎ কুমার গিজিয়াপুর গ্রামে গেলেও আর ফিরে আসেননি। ইতিমধ্যে খুনের ঘটনায় মেয়েটির পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। তদন্তে নেমে মেয়েটির মা-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00