Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্য দিবালোকে হাতুড়ি, রড, বন্দুক নিয়ে বাইক আরোহীর উপর হামলা, ভাইরাল ভিডিও

কিন্তু ঠিক কী কারণে বাইক আরোহীর উপর এমন আকস্মিক হামলা চালাল ওই তিন যুবক তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে প্রকাশ্যে দিবালোকে হাতুড়ি, রড এমনকি বন্দুক নিয়ে একজন বাইক আরোহীর উপর হামলা চালাল একদল গুন্ডা। জানা যাচ্ছে, সোমবার সকাল দশটার সময় ফরিদাবাদের ২১-ডি বাদখাল লেট চকে একজন বাইক আরোহীর উপর হঠাৎই এই হামলা চালায় একদল যুবক। ওই বাইক আরোহীকে রাস্তায় ফেলে তাঁকে হাতুড়ি এবং রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে গুন্ডারা। এমনকি ওই দলের একজনকে শূন্যে গুলি ছুঁড়তেও দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে পথচারীরা এদিক ওদিক ছুটে পালাতে শুরু করেন। কিন্তু এত লোকের মাঝেও গুন্ডারা ওই বাইক আরোহীকে বেধড়ক মারধর করতে থাকে। এই পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

জানা যাচ্ছে, এই হামলায় গুরুতর আহত হয়েছেন ওই বাইক আরোহী। হাতুড়ির আঘাতে তাঁর একটি পা ভেঙ্গে গিয়েছে বলে খবর। এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোনওক্রমে ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

এই ঘটনা প্রসঙ্গে ফরিদাবাদ পুলিশের ডেপুটি কমিশনার নিতিশ আগরওয়াল জানিয়েছেন, সোমবার সকাল দশটার দিকে সেক্টর ২১-ডি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন গুন্ডারা পালানোর সময় ওই এলাকার একটি গাড়িতে থাকা একজন যুবককে লক্ষ্য করে গুলিও চালিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ললিত এবং প্রদীপ নামের দু’জনকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশ। অন্যদিকে তাদের ওপর সঙ্গে থাকা অপর সদস্য শচীন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে। কিন্তু ঠিক কী কারণে বাইক আরোহীর উপর এমন আকস্মিক হামলা চালাল ওই তিন যুবক তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00