Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৪ লোকসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলিই, দাবি মুখ্যমন্ত্রীর

বেশ কিছুক্ষণ তাঁর বাড়িতে থাকার পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। ২ দিনের সফরের প্রথম দিনেই তিনি উপস্থিত হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM) এমকে স্ট্যালিনের (MK STALIN) বাড়িতে। আর বেশ কিছুক্ষণ তাঁর বাড়িতে থাকার পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি।

বুধবার তিনি বলেন, সাধারণত দু’জন রাজনৈতিক ব্যক্তিত্ব দেখা করেন রাজনৈতিক কারণেই। কিন্তু স্ট্যালিন আমার ভাইয়ের মত। এই দেখা হওয়া সৌজন্য সাক্ষাৎ। উল্লেখ্য, এর আগে কেন সাক্ষাৎ এই প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মমতা বলেছিলেন, ‘স্ট্যালিনের সঙ্গে দেখা করব না? ওঁ আমার ভাইয়ের মত’।

এদিন তিনি জোর দিয়ে দাবি করেন, এই দেখা হওয়া সম্পূর্ণ অরাজনৈতিক। তবে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এড়িয়ে গেলেন কংগ্রেসের রাহুল গান্ধি’র ‘ভারত জোড়ো’ প্রসঙ্গ। আগামী লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালে শক্তিশালী নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলিই। এদিন মমতা-স্ট্যালিন বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে নেতা টি আর বালু এবং কানিমোঝি। তবে শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? আর কিছুই হয়নি? বঙ্গের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, ‘উন্নয়ন নিয়ে কথা হয়েছে’। 

উল্লেখ্য, মোরবি ব্রিজ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্তের। কমিটি গড়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিদেশ থেকে আগত অমুসলিমদের গুজরাতে নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গুজরাট ভোটের কথা মাথায় রেখে এসব হচ্ছে। আর সিএএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য, ‘গুজরাতের মত সিএএ মডেল বাংলায় হতে দেব না’। 

আরও পড়ুন: ক্যাবিনেট বৈঠকে ব্যারাকপুরের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00