Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের অভিযোগ করায় মহারাষ্ট্রে একত্রবাস সঙ্গীকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধর্ষণের অভিযোগ করায় একত্রবাস সঙ্গীকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে পালঘর জেলার নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত খুন হওয়া একত্রবাস সঙ্গীর দেহের খোঁজ পায়নি পুলিশ। তবে তদন্তকারীদের ধারনা, নওগাঁ সংলগ্ন গুজরাতের ভাপি শহরের কোনও জায়গায় খুনের পরে যুবতীর মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার পালঘর পুলিশের ভাসাই ডিভিশনের সহকারী কমিশনার পদ্মজা বাদে জানিয়েছেন, ৪৩ বছর বয়সী ধৃত ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই একত্রবাস করছিলেন ২৮ বছর বয়সী এক যুবতী। সম্প্রতি তাদের মধ্যে মনমালিন্য হয়। গত ১৪ অগস্ট যুবতীর পরিবারের পক্ষ থেকে নওগাঁ থানায় এক নিখোঁজ ডায়েরি করা হয়। তাতে অভিযোগ করা হয়, গত ৮ অগস্ট থেকে ওই যুবতীর কোনও খোঁজ মিলছে না। তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করেও কোনও সদুত্তর মিলছে না।

অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। খোঁজখবর নিতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, সম্প্রতি একত্রবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন নিখোঁজ যুবতী। ওই অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য পুরুষ সঙ্গীর পক্ষ থেকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। যদিও ওই যুবতী অভিযোগ তুলতে রাজি হননি। তাতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে একত্রবাসী সঙ্গীকে খুন করেন ওই পুরুষ সঙ্গী। ইতিমধ্যেই খুন হওয়া যুবতীর বোনের অভিযোগের প্রেক্ষিতে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ২০১ (তথ্য প্রমাণ লোপাট) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00