Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯ বছরে ২০ টা বিয়ে ! মহিলাদের প্রতারণার দায়ে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বা দুটি নয় একেবারে ২০ টা বিয়ে । তাও আবার নয় বছরে। অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে এক ব্যক্তি বিয়ে করে মহিলাদের প্রতারণা করত। এই প্রতারণার খবর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। তিনি হলেন ফিরোজ নিয়াজ আলি।

জানা গিয়েছে, ওই ব্যক্তি মূলত বিধবা নারীদের সঙ্গে অনলাইনে বন্ধুত্ব তারপর তাদেরকে বিয়ে  করতেন। সম্প্রতি এই  ঘটনার শিকার হন নালা সোপারা এলাকার এক মহিলা। তিনি পালঘর পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করেন। আর সেখানে ওই মহিলা বলেন, ২০২৩ সালে ফিরোজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এরপর ওই মহিলা ফিরোজকে সাড়ে ছয় লাখ টাকা দেন। শুধু তাই নয় বেশ কিছু জিনিসপত্র দিয়েছিলেন ওই মহিলা। আর এরপর থেকেই ফিরোজের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেনি। তাই এই অবস্থার কথা পুলিশকে জানান ওই মহিলা। এরপর পুলিশ অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করতেই, গ্রেফতার হয় সে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারেন, ফিরোজ মোট ২০ টি বিয়ে করেছেন। তারা বেশিরভাগই মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও গুজরাতের বাসিন্দা।

এই ঘটনা প্রসঙ্গে  পালঘর পুলিশের সিনিয়র ইন্সপেক্টর বিজয় সিং ভাগল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ধারায় একটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তের এক থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, ডেবিট এবং ক্রেডিট কার্ড, চেকবুক এবং গয়না সহ বেশ কয়েকটি জিনিস  বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই পালঘর পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00