Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুবাই থেকে গ্রেফতার মহাদেব বেটিং অ্যাপের কর্ণধার রবি উপল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইডির নির্দেশে দুবাই থেকে গ্রেফতার হলেন মহাদেব অনলাইন বেটিং অ্যাপের দুই প্রধান মালিকের মধ্যে একজন রবি উপল ।  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃপক্ষ তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য দুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ছত্তিশগড় পুলিশ এবং মুম্বাই পুলিশ ছাড়াও অবৈধ বেটিং সম্পর্কিত অর্থ পাচারের মামলায় উপলকে তদন্ত করছে ইডি। গত অক্টোবরে ছত্তিশগড়ের রায়পুরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিশেষ আদালতে উপল  এবং আরেক অভিযুক্ত সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের চার্জশিট জারি হয়েছে। প্রায় ৬ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মহাদেব বেটিং অ্যাপের কর্ণধারের বিরুদ্ধে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, এই মহাদেব বেটিং অ্যাপের অধীনে একাধিক গ্রুপ, ওয়েবসাইট রয়েছে। চ্যাটে তারা একটি কন্টাক্ট নম্বরও রাখত। এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করা যেত। ওই নম্বরে যোগাযোগ করলে দুটি নম্বর দেওয়া হত। যার মধ্যে একটিতে যোগাযোগ করে মানুষদের টাকা ডিপোজিট করতে বলা হত বেটিং করার জন্য। আরেকটি নম্বরের মাধ্যমে টাকা বের করা হত।

ইডির তদন্তে দেখা গেছে, মহাদেব অনলাইন বুক অ্যাপটি সংযুক্ত আরব আমিরাতের একটি কেন্দ্রীয় প্রধান কার্যালয় থেকে পরিচালিত হয়। এই সমস্ত বেআইনি বেটিং অ্যাপগুলোর সিন্ডিকেট গোটা দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছিল। সম্প্রতি ছত্তিসগড়ে মহাদেব বুকে অভিযান চালায় ইডি। সেই তদন্তেই তাদের বেআইনি কার্যকলাপ সামনে আসে। তারপর থেকেই শুরু হয় তদন্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00