Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে ৪ আসনের প্রার্থী বদল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: আসন্ন বিধানসভা ভোটের ঘোষিত প্রার্থী তালিকায় সামান্য বদল ঘটাল কংগ্রেস। বুধবার সুমাওয়ালি, পিপারিয়া, বডনগর ও জাওরা আসনে প্রার্থী তালিকায় বদল ঘটানো হয়েছে। ওই চার আসনে নয়া প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে তালিকায় নেই বেতুলার আমলা আসনের নাম। সোমবার মধ্যপ্রদেশ সরকার প্রাক্তন আইএএস নিশা বাংড়ের ইস্তফা মঞ্জুর করার পরেই জল্পনা শুরু হয়েছিল আমলা আসনে তাঁকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

আগাম,ঈ ১৯ নভেম্বর ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ভোট। আগামী ৩০ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোটের ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে ২৩০ আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় টিকিট না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন মনোনয়ন প্রত্যাশী কংগ্রেস নেতা ও তাদের অনুগামীরা। ভোপালে দলের প্রধান কার্যালয়ের পাশাপাশি একাধিক জায়গায় বিক্ষোভও প্রদর্শন চলছে।

সেই বিক্ষোভের মুখে চার আসনের প্রার্থীতালিকায় বদল ঘটানো হয়েছে। এদিন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুমাওয়ালি কেন্দ্রে কুলদীপ শিকারওয়ারের জায়গায় লড়বেন আজব সিং কুশায়াহা। পিপারিয়া আসনে গুরুচরণ খারের জায়গায় লড়বেন বীরেন্দ্র বেলবংশী। বডনগরে রাজেন্দ্র সিং সোলাঙ্কির জায়গায় মুরলি মোরওয়াল এবং জাওরা আসনে হিম্মত শ্রিমলের জায়গায় বীরেন্দ্র সিং সোলাঙ্কি লড়বেন।’ মধ্যপ্রদেশ কংগ্রেসর এক শীর্ষ নেতা জানিয়েছেন, আরও কয়েকটি আসনের প্রার্থী তালিকায় বদল আনার বিষয়টি ভাবনাচিন্তা করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00