Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে লখনউয়ের হোটেলে আগুন, কয়েকজনের অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা

সোমবার সাতসকালে লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন লাগে। আগুনে আটকে পড়েছেন বেশ কিছু আবাসিকরা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ : সোমবার সাতসকালে লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন লাগে। আগুনে আটকে পড়েছেন বেশ কিছু আবাসিকরা। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় অবস্থিত। হোটেলে আগুনের হল্কা দেখা দিতেই খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়বহতা দেখে আরো ১২টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও সংবাদ সংস্থা সূত্রে খবর ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানলা ভেঙে তাঁদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থার একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে হোটেলের চার পাশ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। একের পর এক সাইরেন বাজিয়ে ছুটে আসছে অ্যাম্বুল্যান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকজন অগ্নিদগ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও ভিতরে আটকে রয়েছেন কয়েকজন। সেই সংখ্যাটা কত, তা জানা যায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00