Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার ভিতরেই এক হানাদারকে গণধোলাই দিয়ে বিতর্কে সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইনপ্রণেতা তাঁরা। কিন্তু মওকা বুঝে আইন ভাঙতে বিন্দুমাত্র কসুর করেননি তাঁরা। বুধবার লোকসভায় হানা দেওয়া দুই যুবকের মধ্যে একজনকে পাকড়াও করে পিটিয়ে হাতের সুখ করে নিয়েছেন সাংসদরা। ইতিমধ্যেই লোকসভার সাংসদদের ওই গণধোলাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। আর তার পরেই প্রশ্ন উঠেছে, নিরাপত্তা রক্ষীদের হাতে না তুলে দিয়ে কেন ওই হানাদারকে মারধর করলেন খোদ আইনপ্রণেতারা। মারধরে জড়িত সাংসদরা অবশ্য গণপ্রহারের ভিডিও ভাইরাল হতেই মুখে কুলুপ এঁটেছেন।

এদিন দুপুরে লোকসভা চলার সময়েই দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে সাংসদদের বসার আসনে পৌঁছে যান দুই যুবক। প্রথমে সভায় উপস্থিত সাংসদরা ভেবেছিলেন হয়তো কোনও ভাবে ওই যুবক দর্শক গ্যালারি থেকে নিচে পড়ে গিয়েছেন। সাংসদরা কিছু বুঝে ওঠার আগেই সভার মাঝে ‘রং বোমা’ ছোড়ার পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন দুই যুবক। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়িমড়ি করে নিজেদের আসন থেকে ছুটে পালিয়ে যান সাংসদদের অধিকাংশ। শেষ পর্যন্ত সাহস দেখিয়ে ওই দুই যুবককে পাকড়াও করেন লোকসভারই দুই সাংসদ। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল। ওই দুই হানাদার কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি হয়েই  দর্শক গ্যালারিতে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে।

কীভাবে নিরাপত্তা রক্ষী এবং লোকসভার মার্শালদের চোখ এড়িয়ে ওই যুবক রং বোমা নিয়ে দর্শক গ্যালারিতে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওই হানা ছাড়িয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে লোকসভার অন্দরেই যেভাবে সাংসদদের একাংশ এক হানাদারকে গণধোলাই দিয়েছেন। নিরাপত্তা আধিকারিকরা মনে করছেন, ‘খোদ দেশের আইনসভার মধ্যেই গণধোলাই দিয়ে কার্যত অপরাধ করেছেন সাংসদরা। তাঁদের বিরুদ্ধেও গণধোলাইয়ের মামলা দায়ের হতে পারে।’

সংসদে হানার জের, লোকসভায় দর্শক গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ করলেন অধ্যক্ষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00