Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট দিতে চার্টার্ড বিমানে কেরলে পৌঁছেছেন ১০ হাজারের বেশি প্রবাসী মালায়ালি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্ব শুরু হবে কেরলায়। তাই ভোট দিতে কেরালায় এসেছেন ১০ হাজারের বেশি প্রবাসী মালায়ালি। তারা গত দুসপ্তাহ ধরে চার্টার্ড বিমানে করে কেরলে আসেন । একথায় ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতেই কেরলে আসেন প্রবাসী মালায়ালি।

আগামীকাল অর্থাৎ ২৬ এপ্রিল কেরলের ২০ টি আসনে রয়েছে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। আর তা  নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ অর্থাৎ IUML নেতা আব্দুরহিমান রান্দাথানি জানিয়েছেন, যাতে আরব দেশগুলিতে কর্মরত মালয়ালিরা ভোট দিয়ে কেরলে আসতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেরালা মুসলিম কালচারাল সেন্টার ( KMCC)।

এই নিয়ে IMUL নেতা আরও জানান ,” কেরলা মুসলিম কালচারাল সেন্টারের সহযোগিতায় কম ভাড়ায় প্রবাসীরা কেরলে এসেছেন। যাতে বিপুল সংখ্যায় প্রবাসীরা ভারতে আসতে পারেন সেইজন্য বিভিন্ন বিমান সংস্থাগুলির সাথে আলোচনা করেছে KMCC।  ভোট দেওয়ার জন্য ২৫ এপ্রিল আরও প্রবাসী কেরলে  আসবে বলে আশা করা হচ্ছে।”  অন্যদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ একতরফা জিতে গিয়েছিল। তবে আসন্ন নির্বাচনে কার দখলে যায় কেরল সেটাই এখন মূল দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00