Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Maharashtra Crisis: গুয়াহাটি থেকে তল্পিতল্পা গুটিয়ে গোয়া পাড়ি শিবসেনার বিদ্রোহী বিধায়কদের

আজ রাত গোয়ায় কাটিয়ে আগামিকাল আস্থা ভোট হলে মুম্বইতে ফিরবেন বাগী বিধায়করা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আব জল্পনার অবসান ঘটিয়ে তল্পিতল্পা গুটিয়ে বুধবার বিকেলে গুয়াহাটি (Guwahati) ছাড়লেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা (Rebel Shiv Sena Mla’s)। এদিন বিকেল পাঁচটা নাগাদ গুয়াহাটি থেকে ভাড়া করে বিশেষ বিমানে (Chartered Flight) গোয়ায় পাড়ি দিলেন শিবসেনার ৪০ বিধায়ক। তাঁদের সঙ্গে ছিলেন নির্দল বিধায়করা (Independent Mla’s)। দেশের শীর্ষ আদালতে (Apex Court) বৃহস্পতিবারের আস্থা ভোট (Confidence Motion) নিয়ে যখন মারকাটারি আইনিযুদ্ধ চলছে, তখনই গুয়াহাটি ছেড়েছেন বিদ্রোহী বিধায়করা (Rebel Shiv Sena Mla’s)। আজ রাত গোয়ায় কাটিয়ে আগামিকাল আস্থা ভোট হলে মুম্বইতে ফিরবেন বাগী বিধায়করা। যদি আস্থা ভোট পিছিয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা রাতে ঠিক করা হবে বলে জানিয়েছেন বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে।

গত ১৯ জুন রবিবার রাতে মুম্বই থেকে গুজরাতের সুরাতে পৌঁছেছিলেন শিবসেনার ২২ বিদ্রোহী বিধায়ক। পরের দিন সুরাত থেকে পৌঁছেছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে এক অভিজাত হোটেলে ১০ দিন ঘাঁটি গেড়েছিলেন। পরে শিবসেনার আরও একাধিক বিধায়ক উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গুয়াহাটিতে পৌঁছন। এদিন সকালে রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি (Governor Bhagat Singh Koshiyari) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) বৃহস্পতিবার আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই গুয়াহাটি ছাড়ার সিদ্ধান্ত নেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা।

সকাল দশটা নাগাদ হোটেল থেকে একটি বাসে চেপে গুয়াহাটি বিমানবন্দরে (Guwahati Airport) পৌঁছন বিদ্রোহী বিধায়করা। কিন্তু বিমানে না চেপে ফের হোটেলে ফেরেন তাঁরা। বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) আস্থা ভোট নিয়ে শুনানিতে কী সিদ্ধান্ত হয়, তা জানার পরেই গুয়াহাটি ছাড়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শুনানি শুরুর মুখেই গুয়াহাটি থেকে বিশেষ বিমানে গোয়ায় পাড়ি জমান বিদ্রোহী বিধায়করা।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00