লালুপ্রসাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, এয়ার অ্যাম্বুলান্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজেডি (RJD) সভাপতি ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ( Lalu Prasad yadav)  শারীরিক অবস্থার অবনতি। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। পাটনার চিকিৎসকরা লালু প্রসাদ যাদব দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে, রাবড়ির বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।  আজ বুধবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

সাম্প্রতিক সময়ে দুর্নীতির জন্য নাম উঠে এসেছে লালু প্রসাদ যাদবের। মুখ্যমন্ত্রী থাকাকালীনও একাধিকবার  দুর্নীতি নামক মোহের জালে জড়িয়েছিলেন তিনি। ৭৬ বছর বয়সে এসেও দুর্নীতি পিছু ছাড়ছে না তাঁর।

২০০৪ সালে ইউপিএ সরকারের আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী  সেই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। অভিযোগ, সেই সময় নাকি বেশ কিছু প্রার্থীকে রেলের গ্রুপ-ডি পোস্টে চাকরি দেওয়ার বিনিময়ে তাদের থেকে জমি নিয়েছিলেন তিনি। তাও আবার একেবারে নামমাত্র মূল্যে।

এই জমির বিনিময়ে চাকরি (Land for Jobs) মামলা নিয়েই চলছে জেরা। তাতেই কি অসুস্থ হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী? নিন্দুকরা বলছে অনেক কিছুই। প্রসঙ্গত, বিহারে মুখ্যমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে উঠেছিল পশুখাদ্য দুর্নীতির অভিযোগ। সেই মামলায় জেল হেফাজতও হয়েছিল তাঁর।

মহাকুম্ভের সময় বিজেপিকে তীব্র ভাবে আক্রমণ করেছিলেন লালু। মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছিলেন আরজেডি সভাপতি। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব মহাকুম্ভকে ‘ফালতু’ বলে উল্লেখ করেছিলেন।

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

জুতো পরে সোফায় বসে ‘যজ্ঞ’ করছেন লালু, ভিডিও নিয়ে নিন্দার ঝড় নেটপাড়ায়

লালুর বিরুদ্ধে বিদ্রোহ তেজ প্রতাপের, মহুয়া থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ার ঘোষণা

বিহারে মহাজোটে সামিল হতে চেয়ে লালুকে চিঠি ওয়াইসির AIMIM

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]