Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই অসুস্থ লালু! ভর্তি দিল্লির এইমসে জরুরি বিভাগে

জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর, দিল্লির এইমসে শুক্রবা সন্ধ্যায় জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আরজেডি নেতাকে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত স্থিতিশীল রয়েছেন লালুপ্রসাদ যাদব। রক্তের নমুনা সংগ্রহ করা গিয়েছে লালুর। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।

বিহারের বিধানসভা নির্বাচনের সময়েই আচমকাই অসুস্থ হয়ে পড়েন লালু প্রসাদ যাদব। তখন থেকেই দিল্লিতে এইমসে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। মাঝে গত মাসে দেওঘর বাসন চুরির মামলায় দুমকা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তারপরেই অসুস্থ হয়ে পড়েন লালু। তাই ফের শুক্রবার সন্ধ্যায় শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় ফের দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে লালু প্রসাদ যাদবকে। বর্ষীয়াণ এই রাজনৈতিক ব্যক্তির রক্তচাপের সমস্যা রয়েছে, এছাড়াও মধুমেহ ও মূত্রনালিতে সংক্রমণ রয়েছে বলেও জানা গিয়েছে চিকিৎসকদের তরফে।

২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই জেলে লালুপ্রসাদ। তবে জেলে থাকলেও ঘনঘন অসুস্থ হয়ে পড়েছেন লালু। দেওঘর বাসন চুরির মামলা ও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও সমস্ত মামলায় আপাতত জামিনে বাইরে রয়েছেন লালু। চলতি বছরের জানুয়ারি মাসেই শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00