Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে লালু-রাবড়ি-মিশার জামিন

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন রাউস অ্যাভিনিউ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে বরসড় স্বস্তি পেলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী। আজ বুধবার রাউস অ্যাভিনিউ আদালত ৫০ হাজার টাকার বিনিময়ে আরজেডি সুপ্রিমো সহ মামলায় অভিযুক্ত ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন। এদিন অবশ্য লালু-রাবড়িসহ ১৪ জনের জামিনের বিরোধিতা করেননি সিবিআইয়ের আইনজীবী।

রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে চাকরি দিয়েছিলেন বলে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। চলতি মাসের শুরুতেই পটনায় রাবড়ি দেবী ও দিল্লিতে আরজেডি সুপ্রিমোকে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। এমনকী লালুর ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের স্ত্রীকেও দীর্ঘক্ষণ জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও তেজস্বী যাদবকে সমন করা হলেও স্ত্রীর অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি।

আগেই জামিন চেয়ে দিল্লির রাউস আ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরজেডি সুপ্রিমো সহ ১৪ অভিযুক্ত। তাদের সবাইকে এদিন আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই নির্দেশ মেনে এজলাসে উপস্থিত ছিলেন লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিশা ভারতী। হুইল চেয়ারে চেপেই আদালতে হাজির হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। বিচারক গীতাঞ্জলি গোয়েল সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, লালুপ্রসাদের জামিনের বিরোধিতা করছেন কিনা? জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, জামিন দিলে আপত্তি নেই। এর পরেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লালু সহ ১৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারক। যদিও অভিযুক্তরা দেশত্যাগ করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00