Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখিমপুর নিয়ে বিস্ফোরক আদিত্যনাথ

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: লখিমপুরের ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার একটি সর্বভারতীয় চ্যানেল আয়োজিত আলোচনাচক্রে দেওয়া ভাষণে তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সিট এই ঘটনার তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কথা বলেছেন, রাম মন্দির নির্মাণ নিয়েও। ওই সর্বভারতীয় চ্যানেল আয়োজিত আলোচনাচক্রে দেওয়া ভাষণে সন্ন্যাসীরাজা বলেন, যাঁরা রামমন্দির নির্মাণের বিরোধিতা করছেন, তাঁদের কপালে দুর্ভোগ অপেক্ষা করছে।

এদিন ঠিক কী বলেছেন যোগী আদিত্যানাথ?

আলোচনাচক্রে লখিমপুর প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘লখিমপুরের ঘটনা যে দুর্ভাগ্যজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিট এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে। উত্তরপ্রদেশ সরকার সিটের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব হল সত্যকে তুলে ধরা। গণমাধ্যম সেই দায়িত্ব পালন করেছে। আর আমার সরকারের দায়িত্ব হল ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমি আশ্বাস দিয়ে গেলাম, কেউ আমার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে পারবে না।’

কথা বলেছেন প্রস্তাবিত রাম মন্দির নির্মাণ নিয়েও। আলোচনাচক্রে রাম মন্দির প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করছে, তাদের জন্য দুর্ভাগ্য অপেক্ষা করছে।’

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00