মদ্যপ স্বামীর সঙ্গে ঝগড়া, বিরক্ত হয়ে ৩ বছরের সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার

তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের করড়া থানা এলাকার ছাতা পঞ্চায়েতের সাওদা গ্রামের বাসিন্দা ছিলেন ওই দম্পতি। মাঝে মধ্যেই তাঁদের ঝগড়া হত। নিহত মহিলার স্বামী নেশায় আসক্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে তিন বছরের নিষ্পাপ সন্তানকে নিয়ে কুয়োতে ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনায় মৃত্যু হয়েছে মা ও শিশু উভয়েরই। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তিতে। পুলিশ সূত্রের খবর, দিনের পর দিন স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে বিরক্ত হয়ে কঠিন পদক্ষেপ নিয়েছেন ওই মহিলা। বর্তমানে কুয়ো থেকে উভয়ের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের করড়া থানা এলাকার ছাতা পঞ্চায়েতের সাওদা গ্রামের বাসিন্দা ছিলেন ওই দম্পতি। মাঝে মধ্যেই তাঁদের ঝগড়া হত। নিহত মহিলার স্বামী নেশায় আসক্ত ছিলেন।

জানা গিয়েছে, ঘটনার দিন, বিজলা বার্লা নামে ওই ব্যক্তি মাতাল অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়া করেন। এরপর, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিন বছরের নিষ্পাপ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ব্যক্তির স্ত্রী। ওই মহিলার আরও দুটি সন্তান রয়েছে। মায়ের ঝাঁপ দেওয়ার দৃশ্য দেখে তৎক্ষণাৎ তাঁরা পরিবারের বাকি সদস্যদের খবর দেয়, কিন্তু গভীর রাত হওয়ায় পরিবারের সদস্যরা মা ও ছেলেকে আর বাঁচাতে পারেনি।

এই প্রসঙ্গে কররা থানার ইনচার্জ মনীশ কুমার জানিয়েছেন, খবর পেয়ে, পুলিশের দল গ্রামে পৌঁছে কুয়ো থেকে মা ও ছেলের মৃতদেহ বের করে আনেন। জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত ঝালো বার্লা এবং তার স্বামী বিজলা বার্লার মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত। স্বামীর মাতলামো দেখে মানসিক ভাবে ভেঙে পরেছিলেন স্ত্রী, কারণ স্বামী সারাদিন মদ খেত। মহিলার তিনটি সন্তান রয়েছে, যার মধ্যে তিনি তার তিন বছরের ছেলের সঙ্গে আত্মহত্যা করেছেন। থানার ইনচার্জ জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এই বিষয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]