Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবে ১৪ টি গ্রেনেড হামলা, আমেরিকা থেকে ভারতে আনা হচ্ছে খালিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়াকে

ভারত-মার্কিন যৌথ অভিযানে বড় সাফল্য! অবশেষে কুখ্যাত গ্যাংস্টার এবং খালিস্তানি সন্ত্রাসী হ্যাপি পাসিয়াকে ভারতে প্রত্যর্পণ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-মার্কিন যৌথ অভিযানে বড় সাফল্য! অবশেষে কুখ্যাত গ্যাংস্টার এবং খালিস্তানি সন্ত্রাসী হ্যাপি পাসিয়াকে ভারতে প্রত্যর্পণ করা হচ্ছে। যিনি পঞ্জাবে ধারাবাহিক গ্রেনেড হামলার জন্য দায়ী ছিলেন। গত ১৭ এপ্রিল পাসিয়াকে আমেরিকায় আটক করা হয়েছিল। বর্তমানে সে আইসিই-এর হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে পঞ্জাবে ১৪টিরও বেশি সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ ছিল। জানা যায়, পাকিস্তানি আইএসআই, সন্ত্রাসী রিন্দা এবং বাব্বর খালসার মতো একাধিক ইন্টারন্যাশনালের সহযোগিতায় তিনি পঞ্জাবে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছিলেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁর মাথার জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে পাসিয়াকে ভারতে প্রত্যার্পণ করা হচ্ছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই হ্যাপি পাসিয়াকে আমেরিকার স্যাক্রামেন্টো থেকে ভারতে আনা হবে। তিনি আমেরিকা থেকে সরাসরি দিল্লি বিমানবন্দরে নামবেন। পঞ্জাব পুলিশ, কেন্দ্রীয় সংস্থাগুলি এবং , আমেরিকান সংস্থাগুলির সঙ্গে হ্যাপি পাসিয়ার সমস্ত তথ্য ক্রমাগত ভাগ করে নিয়েছে।

যার ফলেই হ্যাপি পাসিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়েছে আমেরিকায়। জানা গিয়েছে, হ্যাপি পাসিয়া ২০২৪ এবং ২০২৫ সালে ধারাবাহিকভাবে পঞ্জাব পুলিশকে লক্ষ্যবস্তু করছে। পঞ্জাবের অনেক থানায় বোমা দিয়ে হামলা চালিয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় সেই হামলার দায়ও স্বীকার করেছিলেন তিনি। আরও জানা যায়, তাঁর নেতৃত্বে গত ২৪ নভেম্বর পঞ্জাবের আজনালা থানার বাইরে আরডিএক্স পুঁতে রাখা হয়েছিল। কিন্তু তা বিস্ফোরিত হয়নি। হ্যাপি পাসিয়া পরে এর দায় স্বীকার করে নিয়েছিলেন এবং পুলিশ এই মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিলেন। এরপর ২৭ নভেম্বর পঞ্জাবের গুরবখশ নগরের একটি পুলিশ পোস্টগার্ডে গ্রেনেড বিস্ফোরণ ঘটেছিল। সেটিও তাঁর নেতৃত্বে। গত ২ ডিসেম্বর এসবিএস নগরের কাঠগড় থানায় একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি। এই ঘটনায়ও পুলিশ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে। গত ৪ ডিসেম্বর মাজিথা থানা তেও গ্রেনেড বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু তখন পুলিশ এটিকে আক্রমণ হিসেবে মেনে নিতে অস্বীকার করে বলেছিলেন যে, তাদের একজন কর্মীর বাইকের টায়ার ফেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। এরপর গত ১৩ ডিসেম্বর আলিওয়াল বাটালা থানায় একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে। হ্যাপি পাসিয়া এবং তার সঙ্গীরা এই ঘটনার দায় স্বীকার করেন।

এই ঘটনাটিও রাতেই চালানো হয়েছিল। ১৭ ডিসেম্বর ইসলামাবাদ থানায় একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এরপর ১৯ জানুয়ারি অমৃতসরের গুমতলা চৌকিতে একটি বিস্ফোরণ ঘটে। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল এর দায়িত্ব নিয়েছিল। ১৬ জানুয়ারী অমৃতসর জেলার জৈন্তিপুর গ্রামে মদ ব্যবসায়ী অমনদীপ জৈন্তিপুরিয়ার বাড়িতে গ্রেনেড হামলা চালানো হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারী সন্ত্রাসীরা অমৃতসরের পুলিশ পোস্টকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়।১৪ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকে এক পুলিশ সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ১৫ মার্চ অমৃতসরের ঠাকুর মন্দিরে হামলা হয়। এই ঘটনায় অভিযুক্ত গুরসিধ সিং এনকাউন্টারে নিহত হন। আর এই সবকটি হামলাই ইন্টারন্যাশনাল সহযোগিতায় হ্যাপি পাসিয়ার নেতৃত্বে ঘটেছে। সূত্র জানিয়েছে যে, হ্যাপি পাকিস্তানের আইএসআই-এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল এবং খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলিও তাঁকে অনেক সাহায্য করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00