Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের স্বাধীনতা দিবস উদযাপনে হামলার চেষ্টা খলিস্তানিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত। ভারতের বাইরে বিদেশে থাকা প্রবাসী ভারতিয়দের কাছেও ১৫ অগস্ট স্বাধীনতা দিওস। তাই সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি থাকে সেখানে উত্তোলিত হয় পতাকা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসাল জেনারেলের বাইরে পতাকা উত্তোলন করা হচ্ছিল প্রতি বছরের মতো এই বছরও। বর্ণাঢ্য অনুষ্ঠান ব্যাহত হল খালিস্তানি গোষ্ঠীর দ্বারা। দ্য অস্ট্রেলিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় নাগরিকরা কনস্যুলেটের বাইরে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। ঠিক তখনই খালিস্তানি ‘গুন্ডারা’ খালিস্তানি পতাকা নিয়ে এসে অনুষ্ঠানটিতে ব্যাঘাত ঘটায়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। তাতে দেখা যাচ্ছে দুটি গোষ্ঠীর মধ্যে মৌখিক বাকবিতণ্ডা চলছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি খালিস্তানের পক্ষে স্লোগান তোলে। পাল্টা স্লোগান দেয় প্রবাসী ভারতীয়রা। তাঁরা দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের অবস্থান রক্ষা করেন। প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। পরে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ ধ্বনির মধ্য দিয়ে কনস্যুলেটে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। অস্ট্রেলিয়ার বোরোনিয়ায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা স্বামীনারায়ণ মন্দিরের অবমাননা করার কয়েক সপ্তাহ পরেই স্বাধীনতা দিবসের দিন এই হট্টগোল শুরু হয়। মন্দিরের দেয়ালে ঘৃণ্য স্লোগান স্প্রে করে রঙ করা হয়েছিল, যেখানে লেখা ছিল, “বাড়ি যাও বাদামী মেয়ে।”উপরন্তু, কাছাকাছি এশিয়ান পরিচালিত রেস্তোরাঁগুলিকে অ্যাডলফ হিটলারের অনুরূপ বার্তা এবং প্রতিকৃতি দিয়ে বিকৃত করা হয়েছিল।

অস্ট্রেলিয়াতে ততখানি না হলেও নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শাসনামলে কানাডায় খালিস্তানি জঙ্গিদের কার্যকলাপ অব্যাহত রয়েছে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের সমর্থকরা সারেতে একটি ‘দূতাবাস’ স্থাপন করেছে বলে খবর। খালিস্তানের সমর্থকরা এর নাম দিয়েছে ‘Republic of Khalistan’। এই ‘দূতাবাস’টি গুরুনানক শিখ গুরুদুয়ারার কমিউনিটি সেন্টারের একটি অংশে নির্মিত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00