Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিকি‍ৎসা চলাকালীন রোগীর হাতেই ছুরিকাহত হয়ে মৃত্যু তরুণী চিকি‍ৎসকের

বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কোত্তারাক্কারা গ্রামীণ হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: শুশ্রুষা করতে গিয়ে রোগীর হাতেই ছুরিকাহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী চিকি‍ৎসক। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কোত্তারাক্কারা গ্রামীণ হাসপাতালে। মৃত চিকি‍ৎসকের নাম বন্দনা দাস। ইতিমধ্যেই ঘাতক রোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত শুরু সরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকি‍ৎসকরা। ঘটনার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

কোল্লাম জেলা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন সকালে পড়শিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সন্দীপ নামে কোত্তারাক্কারার এক বাসিন্দা। সংঘর্ষে গুরুতর জখম হন তিনি। চিকি‍ৎসার জন্য তাকে কোত্তারাক্কারা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহত সন্দীপের ক্ষত পায়ে ব্যান্ডেজ করছিলেন বন্দনা দাস নামে এক চিকি‍ৎসক।

আচমকাই ওই রোগী চিকি‍ৎসকের হাতে থাকা কাঁচি ও ছুরি কেড়ে নিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চিকি‍ৎসক বন্দনা দাস। উন্মত্ত সন্দীপকে থামানোর চেষ্টা করেন পাহারার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও হাসপাতালের নিরাপত্তা রক্ষী। । কিন্তু দুজনকেই ছুরি দিয়ে কোপায় ওই রোগী। পরে অনেক কষ্টে পাকড়াও করা হয় ঘাতককে। আশঙ্কাজনক অবস্থায় আহত চিকি‍ৎসক বন্দনা দাসকে অন্য এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় চিকি‍ৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00