Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাম শরণং গচ্ছামি, সোমে অযোধ্যা যাচ্ছেন কেজরিওয়াল-মান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাম বিরোধী তকমা ঝেড়ে ফেলতে আগামিকাল সোমবার অযোধ্যা যাচ্ছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। দুজনে সপরিবারেই অযোধ্যায় যাচ্ছেন। রামলালাকে পুজো দেওয়ার পাশাপাশি অসমাপ্ত রাম মন্দির ঘুরেও দেখবেন তাঁরা। রাজনৈতিক কারবারিরা মনে করছেন, আগামী লোকসভা ভোটে বিজেপি যাতে দিল্লি ও পঞ্জাবে আপের বিরুদ্ধে ‘রাম’ তাস খেলতে না পারে তার জন্যই অযোধ্যা যাচ্ছেন আপের দুই শীর্ষ নেতা।

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নব্য রাম’ হিসাবে তুলে ধরার প্রয়াসে সামিল হতে চাননি আপ সুপ্রিমো। তিনি তখনই জানিয়েছিলেন, তিনি ভগবান রামের পূজারি। কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে যেভাবে বিজেপির দলীয় অনুষ্ঠান হিসাবে উপস্থাপিত করা হচ্ছে তা মানতে পারছেন না। পরে অযোধ্যায় গিয়ে রামলালার ধর্ষণ করবেন।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ না দেওয়ায় দিলির মুখ্যমন্ত্রীকে রাম বিরোধী তকমা দিয়ে বিশেষ প্রচারও চালিয়েছিল বিজেপি। যদিও বিজেপির ওই অপপ্রচার ভোঁতা করতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দিল্লিতে আম আদমি পার্টির পক্ষ থেকে হনুমান চালিশা পাঠেরও বিশেষ আয়োজন করা হয়। আপের প্রথম সারির নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা চালিশা পাঠে অংশ নেন। এবার অযোধ্যায় রামলালাকে দর্শন করে বিজেপির প্রচারের ধার আরও খানিকটা ভোঁতা করতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00