Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেলেঙ্গানা বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ বিআরএসের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট। যদিও এখনও পর্যন্ত ভোট নির্ঘন্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু ভোট নির্ঘন্ট ঘোষণার জন্য অপেক্ষায় না থেকে সোমবার তেলেঙ্গানার ১১৯ বিধানসভা আসনের প্রাথী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। গত ভোটে জয়ী সাত বিধায়ককে এবার আর টিকিট দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যিনি কেসিআর হিসেবেই পরিচিত তিনি এবার দুটি আসন থেকে লড়বেন।

এদিন হায়দরাবাদে বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে শাসকদলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী কেসিআর দাবি করেন, ‘সংবাদমাধ্যমের একাংশ রাজ্য প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে বলে অপপ্রচার চালাচ্ছে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক নীতিতে খুশি তেলেঙ্গানাবাসী। ফলে রাজ্যের ১১৯ বিধানসভা আসনের ৯৫ থেকে ১০৫টি আসনে জিতবে ভারত রাষ্ট্র সমিতি।’ গত বিধানসভা ভোটে গাজেওয়াল আসন থেকে লড়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গাজেওয়ালের পাশাপাশি কামারেড্ডি আসন থেকেও লড়ার কথা ঘোষণা করেছেন বিআরএস।

অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের পরে ২০১৩ সালের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল ভারত রাষ্ট্র সমিতি (পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি)। গত নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন কেসিআর। এবার জিতলেই হ্যাটট্রিক করবেন। যদিও এবারে বিআরএসের জয় অতটা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পড়শি রাজ্য কর্নাটকে বিপুল জনসমর্থন নিয়ে কংগ্রেস ক্ষমতায় আসার পরেই তেলেঙ্গানার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। শাসকদল বিআরএসের পাশাপাশি বিজেপি ছেড়ে অনেক নেতা-কর্মী হাত শিবিরে নাম লেখাচ্ছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00