Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের কর্ণাটক! হিজাব পরায় ছাত্রীদের স্কুলে ঢুকতে দিলেন না শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিজাব পরা নিয়ে বিতর্ক চলছেই। মাত্র ৬ জন মুসলিম ছাত্রীর প্রতিবাদের হাত ধরে যে বিতর্কের জন্ম হয়েছিল সেই বিতর্কই আজ রাজ্য, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে একটি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে কর্ণাটকে বিগত কয়েকদিন ধরে এমন অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল যে কার্যত বাধ্য হয়ে কয়েকদিনের জন্য রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কয়েকদিন স্কুল, কলেজ বন্ধ থাকার পরে সোমবার ফের খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। আর ফের স্কুল খুলতেই দানা বেঁধেছে বিতর্ক। জানা যাচ্ছে কর্ণাটকের মান্ডওয়া জেলার একটি স্কুলে এদিন হিজাব পরে আসা ছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। যারা স্কুলের বাইরে দাঁড়িয়ে হিজাব খুলতে রাজি হয়েছে তাদেরই একমাত্র ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাকিদের বাড়ি পাঠিয়ে দেন ওই স্কুলের এক শিক্ষিকা।

এই পুরো ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই স্কুলের বাইরে হিজাব পড়া ছাত্রীদের লাইন দিয়ে দাড় করানো হয়েছে। এরপর ওই স্কুলের শিক্ষিকারাই এক এক করে ছাত্রীদের হিজাব খোলাচ্ছেন। এক্ষেত্রে যে সমস্ত ছাত্রীরা তাদের হিজাব খুলতে আপত্তি জানাচ্ছে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে হিজাব বিতর্ক। এই ঘটনাকে ঢাল বানিয়ে ফের বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন মুসলিম ছাত্রীরা।

ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে যে কিছু ছাত্রীর বাড়ির লোক স্কুলের শিক্ষিকাদের এহেন ব্যবহারের তীব্র বিরোধিতা করেছেন। কোনও কোনও অভিভাবক আবার শিক্ষিকাদের অনুরোধ পর্যন্ত করেছেন যাতে তারা স্কুলের ভিতরে ঢোকার অনুমতি পান। এই নিয়ে ছাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসাও শুরু হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। জানা যাচ্ছে ওই স্কুলের ১৩জন পড়ুয়া তাদের হিজাব খুলতে অস্বীকার করে। কিন্তু তাদের স্কুলে ঢুকতে দেয়নি শিক্ষিকারা। তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়।    

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00