Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্ণাটকে পরীক্ষার কেন্দ্রে ঢেকে রাখা যাবে না মাথা, মিলেছে হিজাবের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার পরীক্ষার কেন্দ্রে  পোশাক পরিচ্ছদ বেঁধে দিল কর্ণাটক পরীক্ষার  কর্তৃপক্ষ। বিভিন্ন বোর্ড এবং কর্পোরেশনের জন্য নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার হলে পরা যাবে না সমস্ত ধরণের পোশাক। তবে পরীক্ষাকেন্দ্রে হিজাব নিষিদ্ধ করেনি কর্ণাটক সরকার। নির্দেশিকায় কর্ণাটকের  কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত , এর আগে গত ৬ নভেম্বর কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নেওয়া এক মহিলাকে পরীক্ষার হলে ঢোকার আগে তার ‘মঙ্গলসূত্র’ সরিয়ে ফেলতে বলা হয়েছিল। এই ঘটনা প্রকাশ হতেই শুরু হয় বিক্ষোভ।

তবে বর্তমানে মহিলাদের পরীক্ষার হলে মঙ্গলসূত্র এবং পায়ের আংটি পরার অনুমতি  দিলেও অন্যান্য গহনা নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যজুড়ে ১৮ ও ১৯ নভেম্বর বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই তার আগেই উচ্চশিক্ষা মন্ত্রী এম সি সুধাকর পরীক্ষার্থীদের জন্য জারি করেছেন নয়া নির্দেশিকা। উল্লেখ্য, অক্টোবরে কর্ণাটক সরকার প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি দিয়েছিল। তবে কিছু শিক্ষার্থীর ব্লুটুথ ডিভাইস ব্যবহার করায় রাজ্য সরকার এবার তা নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

কর্ণাটক পরীক্ষার  কর্তৃপক্ষ তরফে পোশাক পরিচ্ছদের তরফে জানান হয়েছে , পরীক্ষাকেন্দ্রে মেয়েদের উচ্চ হিলের জুতা, জিন্স এবং টি-শার্ট পরা নিষিদ্ধ , অন্যদিকে পুরুষদের হাফ-স্লিভ শার্ট পরার অনুমতি দেওয়া হয়। এবছর অক্টোবরে কালবুর্গি ও ইয়াদগির পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে গত ১১ নভেম্বর রাজ্য সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেইজন্যই এবার পরীক্ষার আগে  জারি হল  নির্দেশিকা।

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ভিডিও তৈরি করে চলত ব্ল্যাকমেল

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00