Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁওয়ার যাত্রা নিয়ে যোগী সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল ২২ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে ভগবান মহাদেবের ভক্তদের ‘কাঁওয়ার যাত্রা’। আর এবার কাঁওয়ার যারা পথের দু’ধারে থাকা দোকানদের নাম ও পরিচয় লেখার তুঘলকি নিদান জারি করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। ইতিমধ্যেই ওই নিদান ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এবার যোগী প্রশাসনের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার ছুটির দিনেই দেশের শীর্ষ আদালতে দায়ের হল মামলা। আদালত সূত্রে খবর, বিচারপতি হৃষিকেশ রায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলার জরুরি শুনানি হবে।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ভরাডুবি ঘটেছে বিজেপির। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট চমকে দেওয়ার মতো ফল করেছে। আর তার পরেই ফের ধর্মীয় বিভাজনের পথকে বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি মুজফফরনগর জেলা প্রশাসনের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, কাঁওয়ার যাত্রা পথের দু’ধারে থাকা সব দোকানের মালিকের নাম ও পরিচয় লিখতে হবে। আর ওই তুঘলকি ফরমান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তো বটেই এমনকি বিজেপির জোট সঙ্গী রাষ্ট্রীয় লোকদল নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী যোগী প্রশাসনের ওই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন। অবিলম্বে নির্দেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। যদিও তুঘলকি ফরমান জারির স্বপক্ষে সাফাই দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর যুক্তি হচ্ছে, ‘কাঁওয়ার তীর্থযাত্রীদের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।’ ঘটনাচক্রে, বিজেপি শাসিত পড়শি রাজ্য উত্তরাখণ্ডের প্রশাসনও গত শুক্রবার একই নির্দেশিকা জারি করেছে।’ প্রশাসনের এমন নির্দেশে ব্যবসা কার্যত বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন কাঁওয়ার যাত্রা পথের দু’ধারের দোকানদাররা। বিশেষ করে খাবার দোকানের মালিকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00