Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কানপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় বদলি জেলাশাসক, গ্রেফতার বিজেপি নেতা

ঘটনার চারদিন বাদে মঙ্গলবার রাতে সরিয়ে দেওয়া হয়েছে কানপুরের জেলাশাসক নেহা শর্মাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঠ্যালার নাম বাবাজি। শেষ পর্যন্ত কানপুরের (Kanpur) সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে নড়েচড়ে বসল যোগী আদিত্যনাথের প্রশাসন (Yogi Adityanath Government)। ঘটনার চারদিন বাদে মঙ্গলবার রাতে সরিয়ে দেওয়া হয়েছে কানপুরের জেলাশাসক নেহা শর্মাকে (Kanpur District Magistrate Neha Sharma)। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করার দায়ে রাজ্যের শাসকদল বিজেপির (Bjp Leader) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। কানপুরের পুলিশ কমিশনার (Kanpur Police Commissioner) বিজয় মীনা (Vijay Meena) সাংবাদিকদের জানান, ‘গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগানো ও সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মদত দেওয়ার দায়েই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।’

সম্প্রতি হিংসা ছড়ানোর কাজে নিয়োজিত একটি টিভি চ্যানেলে বিতর্কের সময় বিজেপি মুখপাত্র নুপূর শর্মার মুসলিমদের প্রধান ধর্মগুরু হজরত মহম্মদকে নিয়ে  ‘প্ররোচনামূলক’ মন্তব্য করার পরেই গত শুক্রবার উত্তেজনা ছড়ায় কানপুরে। প্যারেড চক, বেকনগঞ্জ, মেস্টন রোড-সহ শহরের বিভিন্ন এলাকায় দোকান ও বাড়িতে লুঠতরাজ শুরু হয়। এর পর দু’পক্ষের সংঘর্ষ বাধে। বাধা দিতে গেলে হামলা হয় পুলিশের উপর। সংঘর্ষে আহত হন ৪০ জন। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় প্রশাসনকে।

ওই হিংসাত্মক ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় যোগী আদিত্যনাথ সরকারকে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও মুখ পুড়েছে দেশের। সৌদি আরব, ইরান, ইন্দোনেশীয়া, কাতার সহ একাধিক মুসলিম দেশের পক্ষ থেকে হজরত মহম্মদকে নিয়ে অপমানমূলক মন্তব্যের নিন্দা করা হয়। শুধু তাই নয়, কাতার সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশের বিভিন্ন সুপার মার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয়েছে।  

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00