Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

সোনা পাচারে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের ১ বছরের জামিনের আবেদন আবারও খারিজ করল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা পাচারে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাও আর ১ বছর জামিনের আবেদন জানাতে পারবে না, স্পষ্ট জানিয়ে দিল রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (DRI) অধীনস্থ উপদেষ্টা বোর্ড। তবে তারা রান্যার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের আবেদন বহাল রেখেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা বোর্ড COFEPOSA আইনের বিধান অনুসারে অভিনেত্রীর গ্রেফতারের তারিখ থেকে এক বছরের জামিনের আবেদন দাখিল না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পরে, ডিআরআই জেল কর্তৃপক্ষকে এই তথ্য জানিয়ে দেয়। এর আগে, রান্যা রাওয়ের জামিন জামিন মঞ্জুর করেছিল একটি বিশেষ আদালত। তবে, মামলাটি একটি বিশেষ আইনের অধীনে নথিভুক্ত হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি নোডাল সংস্থা, সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স ব্যুরো (CEIB) সোনা পাচার মামলার তদন্তকারী রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (DRI) সুপারিশের ভিত্তিতে অভিনেত্রী এবং অন্যান্য অভিযুক্ত দের বিরুদ্ধে COFEPOSA আইন প্রয়োগ করেছে।

COFEPOSA আইনের বিধান অনুসারে, তাঁকে এক বছর পর্যন্ত হেফাজতে থাকতে হবে, এবং তিনি জামিনের আবেদন এক বছর করতে পারবে না। গত ২০ মে, অর্থনৈতিক অপরাধ বিষয়ক বিশেষ আদালত শর্ত সাপেক্ষে রান্যা রাওয়ের জামিন মঞ্জুর করেছিল। পাশাপাশি আদালত দ্বিতীয় অভিযুক্ত তরুণ রাজুরও জামিন মঞ্জুর করেছিল। কিন্তু এই ঘটনাটি নজরে এনে, ডিআরআই-এর অন্তর্গত আইনী সংস্থা, উপদেষ্টা বোর্ড, বিষয়টি তদন্ত করে এবং রান্যা রাওয়ের বিরুদ্ধে বিশেষ আইন প্রয়োগের রায় বহাল রাখে। গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা-সহ গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১২ কোটি টাকার সোনার বার। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। এর আগেও অভিনেত্রীর জামিন খারিজ করা হয়েছিল। সর্বশেষ জামিন শুনানিতে রান্যা রাও স্বীকার করেছিলেন যে, তিনি হাওয়ালা পদ্ধতিতে পাচারকৃত সোনা কিনতেন। আর সেটি দুবাই থেকে ভারতে পাচার করতেন। এরপরেই অভিনেত্রীর জামিনের আবেদন খারিজ করা হয়। প্রসঙ্গত, রান্যাকে চোরাচালান করা সোনার নিষ্পত্তিতে সহায়তা করার অভিযোগে বল্লারির এক সোনার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। তবে গ্রেফতারের পর অভিনেত্রী তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। উল্টে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন।

উল্লেখ্য, মাস কয়েক আগেই রান্যার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছিল। যেখানে রান্যা রাওয়ের স্বামী যতীন হেক্কেরি দাবি করেছিলেন, বিয়ের এক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছিল। তাই দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীর কু-কর্মের শাস্তি যাতে তাঁকে না দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জি জানিয়েছিলেন যতীন। রান্যার স্বামী যতীন হুক্কেরিকে লাইমলাইটে এনেছিলেন সোনা পাচারে ধৃত অভিনেত্রীর বাবা তথা আইপিএস রামচন্দ্র রাও। তিনিও দাবি করেছিলেন যে, তাঁর মেয়ে তার বিয়ের পর পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই স‍ৎ মেয়ের সম্পর্কে কিছু জানেন না। বর্তমানে রান্যা বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00